হাওড়া , ৫ মার্চ:- “প্রার্থী হিসেবে আর নয় বহিরাগত ব্যক্তিত্ব। আর নয় অরাজনৈতিক লোক। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবার বালির প্রার্থী হোক।” দলের প্রার্থী ঘোষণার আগে এমনই পোস্টার দেখা গেল হাওড়ার বালি বিধানসভা কেন্দ্র এলাকায়। নিচে লেখা, “বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।” বৃহস্পতিবার রাতে এমনই পোস্টার দেখা যায় বেলুড়ের রঙ্গোলি মলের সামনে। পথচলতি সাধারণ মানুষের চোখে পড়েছে সেই পোস্টার। দলের প্রার্থী ঘোষণার আগেই ওই পোস্টার নজরে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। তবে, কে বা কারা ওই পোস্টার দিয়েছে তা অবশ্য জানা যায়নি।
Related Articles
ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল।
কলকাতা , ৬ মে:- রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক প্রতিনিধি দল আজ রাজ্যে এসেছে। অতিরিক্ত সচিব পর্যায়ের একজন আধিকারিকের নেতৃত্বে চার সদস্যের এই দলটি রাজ্যের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে মন্ত্রকে রিপোর্ট জমা দেবে বলে সূত্রের খবর। দলটি কিছুক্ষণ আগে দমদম […]
ভোটের আগের দিন হাওড়াতেও চলছে প্রস্তুতি।
হাওড়া, ৭ জুলাই:- বালি-জগাছা ব্লকের ৮টি পঞ্চায়েতের DCRC দেয়া হচ্ছে নিশ্চিন্দার পল্লীমঙ্গল স্কুল থেকে। ১৮৪টি পোলিং স্টেশনে ভোট কর্মীরা তাদের ব্যালট পেপার, ব্যালট বক্স এবং ভোটের গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে যাচ্ছেন। চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ঘিরে দেওয়া হয়েছে ওই এলাকা। Post Views: 358
রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র করোনা আক্রান্ত।
পূর্ব মেদিনীপুর , ২৩ আগস্ট:- রাজ্যের ফের এক মন্ত্রী আক্রান্ত হলেন করোনায়। মন্ত্রী সৌমেন মহাপাত্র নিজেই সোস্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বাসিন্দা রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন তিনি উপোসর্গহীন করোনায় আক্রান্ত। জানিয়েছেন এখন তিনি তার বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড সুরানানকারের বাড়িতে থেকে তিনি হোম […]




