হুগলি , ৫ মার্চ:- নবীন প্রবীনের ভারসাম্য রেখেই হুগলির ১৮ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণার পরেই দেখা যায় উত্তরপাড়া,চাঁপদানি,তারকেশ্বর, পান্ডুয়া, বলাগড়,সিঙ্গুর, হরিপাল সহ আরামবাগ মহকুমায় তিন কেন্দ্রের প্রার্থী বদল করেছেন নেত্রী।উত্তরপাড়ায় তারকা প্রার্থি কাঞ্চন মল্লিক, চাঁপদানীতে যুব সংগঠনের নতুন মুখ অরিন্দম গুই,পান্ডুয়াতে রত্না দে নাগ,তারকেশ্বরে রামেন্দু সিংহ রায়,হরিপালে করবী মান্না,বলাগড়ে দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী সহ পুড়শুড়ায় দিলীপ যাদব ও আরামবাগে সুজাতা মন্ডল খাঁ দের যেমন এনেছেন তেমনি দলের পুরনো সৈনিক বেচারাম মান্না,তপন দাশগুপ্ত ও অসিত মজুমদারের উপর আস্থা রেখেছেন।
Related Articles
রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ।
কলকাতা , ২২ মার্চ:- রাজ্যে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার সুনিল অরোরা র নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাতেই রাজ্যে আসছেন। আগামীকাল শিলিগুড়িতে উত্তরবঙ্গের আট জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার ছাড়াও দায়িত্বে থাকা নোডাল আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করবেন। আগামী বৃহস্পতিবার কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং […]
শ্বাসকষ্ট আছে এমন রোগীকে হাসপাতালে আনা হলে আর ফেরানো যাবে না।
কলকাতা , ১ মে:- করোনার উপসর্গ আছে কিন্তু রিপোর্ট নেই- এমন রোগীকে এতদিন হাসপাতাল ভর্তি নিতে চাইছিল না। ফলে দ্রুত চিকিৎসা না হওয়ার কারণে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার এই ঘটনায় নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিপোর্ট না থাকলেও করোনার উপসর্গযুক্ত বিশেষ করে শ্বাসকষ্ট আছে এমন রোগীকে হাসপাতালে আনা হলে আর […]
ভোর রাতে আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়ায় চণ্ডীপাঠে আপামর বাঙালি কে জানিয়ে দেয় মা আসছেন। সূচনা হচ্ছে দেবীপক্ষের।
হুগলি, ৬ অক্টোবর:- ভোর রাতে আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়ায় চণ্ডীপাঠে আপামর বাঙালি কে জানিয়ে দেয় মা আসছেন। সূচনা হচ্ছে দেবীপক্ষের। এদিনের এই শুভক্ষনে ভোর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় গঙ্গা এবং নদীর কূলে ভিড় করেছেন লক্ষ লক্ষ্য মানুষ। পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দর্পন করে শ্রদ্ধা জানাচ্ছে তাঁরা। এদিন অন্যান্য জায়গার সঙ্গে হুগলী জেলাতেও দেখা গেল সেই […]




