হাওড়া , ৪ মার্চ:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ভিন জেলা থেকে আসা এক ব্যক্তির ব্যাগ। নদীয়ার বাসিন্দা সুজিত রায় গত বুধবার ব্যাগটি একটি প্রাইভেট বাসে ফেলে নেমে পড়েন। পরে পুলিশ সেই খোওয়া যাওয়া ব্যাগটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় একটি প্রাইভেট বাসে ব্যাগটি ফেলে রেখে ভুলবশত নেমে পড়েন সুজিত। এরপর যখন ব্যগটির খোঁজ পড়ে ততক্ষণে বাসটি সেখান থেকে অনেক দূর চলে গিয়েছিল। এরপর তিনি দাশনগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সেই বাসের খোঁজ শুরু করে দাসনগর ট্রাফিক গার্ড। তারা সমস্ত ট্রাফিক পোস্টকে সতর্ক করে দেয়। অবশেষে ব্যাঁটরা থানা এলাকার কাঁটাপুকুর ক্রসিং এর কাছ থেকে সেই বাসটিকে আটকায় ব্যাঁটরা সাব ট্রাফিক গার্ড। বাস থেকে উদ্ধার হয় সেই ব্যাগ। এরপর সুজিতবাবুকে ডেকে খোওয়া যাওয়া ব্যাগটি খুলে দেওয়া হয় তাঁর হাতে।
Related Articles
ভরসন্ধ্যায় খুন হাওড়ার শিবপুরে।
হাওড়া, ৫ জুন:- ভরসন্ধ্যায় খুন হাওড়ার শিবপুরে। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরের পিএম বস্তি চার নম্বর বাই লেনের কাছে মহঃ আকবর আলি আনসারিকে দুষ্কৃতিরা খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তিনি এদিন বাইরে বসেছিলেন। তখনই ঘটে ঘটনা। এরপর আনসারিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রের খবর, মৃত আকবর […]
অভিনব কৌশলে ছিনতাই, দেশে ফেরার চিন্তায় বাংলাদেশি নাগরিক।
নদীয়া, ২৬ ডিসেম্বর:- বাংলাদেশের এক মহিলার কাছ থেকে অভিনব কৌশলে ছিনতাই। মা বলে বাড়িতে নিয়ে গিয়ে নগদ অর্থ সহ সমস্ত কিছু লুটপাট। সর্বস্ব খোয়া যাওয়াতে দেশে ফিরবেন কিভাবে তাই নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশীও ওই মহিলা। বাংলাদেশের দর্শনা থানা এলাকার মদনা গ্রামের মহিলা হাওয়া খাতুন নিজের চিকিৎসার জন্য এদিন বনগাঁ বর্ডার ক্রস করে রানাঘাট স্টেশনে আসেন কৃষ্ণনগরে […]
শ্রীরামপুরে আজ তৃণমূলের মিছিল ছিল ট্রেলার মাত্র , আসল খেলা হবে নির্বাচনের সময়- দাবি পুর প্রশাসকের।
হুগলি, ৩ ডিসেম্বর:- বিভিন্ন দাবি-দাওয়া সহ পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকালে শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হলো। কার্যত পুর নির্বাচনের আগে শহর তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক শক্তি প্রমাণ করলো। এদিন মাহেশের জগন্নাথ মন্দিরের সামনে থেকে মিছিল শুরু হয়ে জি,টি,রোড ধরে মিছিল শেষ হয় আর,এম,এস মাঠে। এই মিছিল […]





