হুগলি , ৩ মার্চ:- শ্রীরামপুর তারাপুকুরের ফুটবলার স্নেহাশিষ দাশগুপ্ত (রাজা) হত্যা মামলায় শ্রীরামপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর পিন্টু নাগ সহ মোট ৮ জন কে বেকসুর খালাস দিল শ্রীরামপুর আদালত। বুধবার শ্রীরামপুর আদালতের বিচারক সুরেশ বিশ্বকর্মা এই রায় দেন। প্রায় সাড়ে তিন বছর ধরে চলা মামলায় অভিযুক্তরা বেকসুর খালাস হতেই আদালত চত্বরে উচ্ছাস দেখায়। আসামী পক্ষের আইনজীবী সিদ্ধেশ্বর বেজ ও রঞ্জন সরকার বলেন,রাজা দাশগুপ্তর মৃত্যুর তদন্তে পরিস্কার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সরকার পক্ষ দ্রুত মামলার তদন্ত করেছে। সমস্ত কিছু খতিয়ে দেখে বিচারক অভিযুক্তদের নির্দোষ বলে রায় দিয়েছেন। সরকারি পক্ষের আইনজীবী অরুন আগরওয়াল বলেন, খুনের মামলা শুরু হলেও পরে সেটি আত্মহত্যার প্ররোচনার মামলা হয়। এই মামলায় এদিন আদালত অভিযুক্তদের রেহাই দিয়েছেন।
Related Articles
পুলিশ হেফাজতে তরুনের মৃত্যুর ঘটনায় উত্তেজনা পোলবায়।
সুদীপ দাস , ২০ মে:- পুলিশ হেফাজতে এক তরুনের মৃত্যুর ঘটনায় উত্তেজনা পোলবা থানার ঝাপানতলায়। মৃত তরুনের নাম শুভঙ্কর আইচ(২১)। ঘটনায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পোলবা থানার ঝাপানতলা এলাকায়। সপ্তাহ খানেক আগে ওই এলাকার বাসিন্দা রবীন ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনাতেই সন্দেহের তীর ছিলো এলাকার এক ১৭বছরের কিশোর সৌমেন মালিক […]
দুয়ারে রেশনের পর এবার রাজ্য খাদ্য দফতর চালু করছে ‘দুয়ারে আধার নম্বর’।
কলকাতা,৪ জুলাই:- চলতি মাসের শেষে গোটা দেশে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই নিয়ম অনুযায়ী ওই সময়ের মধ্যে প্রত্যেক রেশন গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক। শেষ মুহূর্তে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে এখনো আধার রেশন সংযুক্তির কাজে অনেকটাই পিছিয়ে […]
হাওড়া থানায় শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- এবার হাওড়া থানায় শুদ্ধিকরণ কর্মসূচি পালন করলো বিজেপি মহিলা মোর্চা। দলের রাজ্য সম্পাদিকা ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সোমবার হাওড়ার ওই কর্মসূচির নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার হাওড়া জেলা সদরের সভানেত্রী পৌলমী আদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি মহিলা মোর্চা নেতৃত্ব জানান, সারা পশ্চিমবাংলা জুড়ে নারী নিরাপত্তাহীনতা এবং সাম্প্রতিক ঘটে যাওয়া আরজিকর […]







