কলকাতা , ২ মার্চ:- অত্যাবশ্যক কাজের সাথে যুক্ত কর্মচারীরা এবার থেকে নিজের ভোট দিতে পারবেন। এমনটাই জানালো নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত অত্যাবশ্যক কাজের সাথে যুক্ত কর্মীরা নিজেদের অফিসের কাজের জন্য নিজেদের কেন্দ্রে ভোটের দিন ভোট দিতে পারতেন না। এবার থেকে তারা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল ভোট কর্মী ছাড়া এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন তিন ক্যাটাগরির ভোটার। যাদের বয়স ৮০ উর্ধ্বে, যারা শারীরিকভাবে অক্ষম (বেঞ্চমার্ক সার্টিফিকেট আছে) এবং যারা করোনায় আক্রান্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, অত্যাবশ্যকীয় কাজের সাথে যুক্ত যারা রয়েছেন যেমন রেলের কর্মচারী, মেট্রো রেল কর্মচারী, ডাক বিভাগে যুক্ত কর্মচারী, সংবাদমাধ্যম এবং বিমান সংস্থার সাথে যুক্ত কর্মচারীরা তাদের নিজেদের ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। কার্যত এই পোস্টাল ব্যালটের সাথে যুক্ত হলো অত্যাবশ্যকীয় কাজের সাথে যুক্ত মানুষরা নির্বাচন কমিশনের এই প্রথম প্রয়াস।
Related Articles
সিঙ্গুরে একই পরিবারের চার জনকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার।
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- দুইমাস পর সিঙ্গুরে একই পরিবারের চার জন কে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত যোগেশ প্যাটেল কে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। গত ২রা ডিসেম্বর কাঠের মিলের ভিতর পরিবারের চার জন কে কুপিয়ে খুন করে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত যোগেশ প্যাটেল। মিলের মালিক মাভজি প্যাটেল, ছেলে দীনেশ প্যাটেল, বৌমা অনুসুয়া প্যাটেল ও তাদের ছেলে […]
গাছকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করল বিধাননগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যারা
vশিলিগুড়ি , ৩ আগস্ট:- শিলিগুড়ি মহকুমার বিধাননগর অভিনব কায়দায় পালিত হল রাখি বন্ধন উৎসব। এদিন বিধান নগর মুরালিগঞ্জ মহানন্দা নদীর পারে গাছকে রাখি পরানোর পাশাপাশি ১০০টি বৃক্ষরোপণ করল বিধান নগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যারা। এই বিষয়ে বিধান নগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা শিউলি দাস বলেন যে আমরা প্রতি বছর বিভিন্ন জায়গায় রাখি পরিয়ে থাকি গাছকে। […]
বিধানসভায় আম্বেদকার মূর্তি গঙ্গাজল দিয়ে শোধনের ঘটনায় রাজনৈতিক চাপান-উতর তুঙ্গে।
কলকাতা, ১ ডিসেম্বর:- রাজ্য বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে বিজেপির তৃণমূল কংগ্রেসের ধর্না স্থল গঙ্গাজল দিয়ে ধোয়ানোর ঘটনা নিয়ে রাজনৈতিক চাপান উতোর তুঙ্গে উঠেছে। তৃণমূল কংগ্রেস বিজেপির কার্যকলাপের তীব্র নিন্দা করেছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে মার্শালকে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের তরফে এক সাংবাদিক বৈঠকে বিজেপির […]








