পশ্চিম মেদিনীপুর , ১ মার্চ:- স্ত্রীকে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে স্বামীকে! সোমবার এই রায় দিয়েছে মেদিনীপুর জেলা আদালত। মেদিনীপুর জেলা আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক নীলাঞ্জন দে এই নির্দেশ দিয়েছেন। সরকার পক্ষের আইনজীবী গৌতম মল্লিক জানিয়েছেন মোট ১৩ জনের স্বাক্ষ্য নেওয়া হয়েছে। আজ বিচারক লক্ষ্মীকান্ত কিস্কুর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই টাকা আনাদায়ে আরও ছ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন যে যারা স্বাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে লক্ষ্মীকান্ত কিস্কুর ছেলে ও বৌমাও আছে। ২০১৬ সালের ৪ ই জুলাই ডেবরার রুস্তমপুর গ্রামে, পারিবারিক বিবাদের জেরে লক্ষ্মীকান্ত পিটিয়ে মারে তার স্ত্রী আরতী কিস্কুকে। সেই মামলাটি দীর্ঘদিন ধরে চলে আসছিল, আজ তার রাই বেরলো।
Related Articles
উচ্চশিক্ষার ক্ষেত্রে এখনও পর্যন্ত ৫৩৩ কোটি টাকার বেশি ঋণ মঞ্জুর স্টুডেন্ট ক্রেডিট কার্ডে।
কলকাতা, ২২ মার্চ:- রাজ্য সরকার জাতীয় অথবা আন্তর্জাতিক স্তরে উচ্চ শিক্ষার ক্ষেত্রে চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ছাত্র ছাত্রীদের জন্য ৫৩৩ কোটি টাকার বেশি ঋন মঞ্জুর করেছে। মঙ্গলবার বিধানসভায় বিদ্যালয় শিক্ষা ও উচ্চ শিক্ষা দপ্তরের বাজেট বরাদ্দর উপরে আলোচনার জবাবী ভাষনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, এই কার্ডের মাধ্যমে এখনও পর্যন্ত ২০ […]
শিলিগুড়িতে একের পর এক এটিএম লুটের ঘটনায় গ্রেফতার পাঁচ দুষ্কৃতী।
শিলিগুড়ি , ১৩ জুলাই:- শিলিগুড়িতে একের পর এক এটিএম লুটের ঘটনায় বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় এক সাংবাদিক বৈঠক করেন ডিসিপি নিমা নরবু ভুটিয়া। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে গত শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে গজলডোবার তিস্তা ব্যারেজ এলাকায় অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। […]
তৃতীয় ঢেউয়ের আগে বেশি করে ভ্যাকসিন সরবরাহের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৫ জুলাই:- কোভিডের তৃতীয় ঢেউয়ের আগেই সিংহভাগ রাজ্যবাসীকে ভ্যাকসিন এর আওতায় আনার লক্ষ্যে রাজ্য সরকার চাহিদা অনুযায়ী আরও বেশি করে ভ্যাকসিন ডোজ সরবরাহ করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে রাজ্যে বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তাতে প্রতিদিন দশ লক্ষের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হলেও […]




