রিংকা পাত্র , ২৫ ফেব্রুয়ারি:- প্রতি জেলা শাসকদের এবং এসপির সঙ্গে পৃথক পৃথক ভাবে কথা বলেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। ভোটার আই কার্ড দেওয়ার কাজ দ্রুত করতে নির্দেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিশেষ ভাবে নির্দেশ দিয়েছেন, অতিদ্রুত কার্যকর করতে হবে। মহিলা ভোটকর্মীদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর দিতে নির্দেশ। সিইও কে বলেছেন ধন্যবাদ আরো কড়া হাতে পদক্ষেপ গ্রহণ করতে। সাধারণ মানুষকে অবগত করতে নির্দেশ দিয়েছেন, সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করতে নির্দেশ। যেকোনো দিন নির্ঘণ্ট প্রকাশ হতে পারে তার ইঙ্গিত দিয়েছেন।
Related Articles
সিগারেট এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাল হাওড়া জেলা প্রশাসন।
হাওড়া , ৮ সেপ্টেম্বর:- কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর মঙ্গলবার সকালে সিগারেট এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাল হাওড়া জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং হাওড়া সিটি পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, এদিন হাওড়া জেলা হাসপাতাল, আদালত চত্বর, হাওড়া বাস স্ট্যান্ড এবং হাওড়া পুর এলাকার […]
সৌজন্যে করোনাভাইরাস : অষ্টম শ্রেণি পর্যন্ত সকলেই পাশ ঘোষণা শিক্ষামন্ত্রীর।
প্রদীপ সাঁতরা,২ এপ্রিল:- করোনাভাইরাসের আতঙ্কের প্রভাব এবছর বোর্ডের পরীক্ষা সহ সব পরীক্ষাতেই পড়েছে। সেকথা মাথায় রেখেই এবছর রাজ্য বোর্ডের স্কুলগুলোতে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ছাত্রছাত্রীকেই পাস করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি একথা জানালেন। তিনি আরও বলেছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে পঠনপাঠন শুরুর চিন্তাভাবনা করছে রাজ্য। ইতিমধ্যেই প্রাথমিক […]
কানাইপুরে ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে দলীয় কর্মীদের সাথে মিশে গেলেন প্রার্থী কাঞ্চন মল্লিক
হুগলি, ১৮ মার্চ:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরের কানাইপুরে এসে দলীয় কর্মীসমর্থকদের সাথে কাছের মানুষ হিসাবে মিশে গেলেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক।কাঞ্চন মল্লিক ভোটের প্রচারে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালালেও কানাইপুরে আসা হয়ে ওঠেনি প্রার্থীর।আর সেই কারণে ক্ষোভ জমেছিল তৃণমূলের কর্মীসমর্থকদের মধ্যে।কিন্তু এদিন কানাইপুর বাসাই এ কর্মী সম্মেলনে এসে একদম […]






