হুগলি ,২০ ফেব্রুয়ারি:- আগামী বিধানসভা ভোটের জন্য হুগলি জেলায় প্রবেশ করলো কেন্দ্রীয় বাহিনী।সরাসরি জম্মু কাশ্মীর থেকে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এদিন হুগলি জেলার ডানকুনি স্টেশনে এসে পৌছালো।ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেই জন্যই মূলত কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ হুগলি জেলায়।এদিন ডানকুনি স্টেশনে নামার পর তাদের গাড়ি করে জেলার বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়ার কথা।এদিন সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয় তাদের মূল লক্ষ দুষ্টের দমন আর সিষ্টের পালন।যাতে সাধারণ মানুষ শান্তিতে নিজের ভোট নিজেরা দিতে পারে সেটাই তারা দেখবে এবারের বিধানসভা ভোটে।কিন্তু ভোটের দিন ঘোষণার আগেই জেলায় কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ এককথায় বলাই যায় যে বিধানসভা ভোটের দামামা প্রায় বেজেই গেল।
Related Articles
বিচারে বিলম্ব , এজলাসের ভিতরেই হাতের শিরা কাটলো বিচারাধীন বন্দি।
সুদীপ দাস, ২৪ ডিসেম্বর:- বিচার ব্যবস্থায় বিলম্ব হওয়ায় চুঁচুড়া আদালতের এজলাসের ভেতরেই হাতের শিরা কাটলো এক বিচারাধীন বন্দি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। পুলিশ সূত্রে জানা যায় চন্দননগর হলদেডাঙ্গার বাসিন্দা বিক্রম কুন্ডু কে ২০২০ সালে এনডিপিএসের ঘটনায় গ্রেফতার করে চন্দননগর থানা। প্রায় দেড় বছর হলেও অতিক্রান্ত হলেও সেভাবে বিচার পাচ্ছেনা আসামিরা। এনডিপিএসের কেসে দীর্ঘদিন আসামিরা […]
মাস্ক ছাড়া খাবার পাওয়া যাবে না বার্তা কোন্নগরে।
হুগলি,১৪ এপ্রিল:- মাস্ক ছাড়া পাওয়া যাবে না খাবার।এমনই ব্যবস্থা করলো কোন্নগর পুরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের ক্লাব সমন্বয় সমিতি।করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষরা।সেইসব মানুষদের পাশে দাঁড়িয়ে প্রত্যেকদিন রান্না করে খাওয়াচ্ছে কোন্নগরের এই ক্লাব সমন্বয় সমিতি।মঙ্গলবার থেকে তারা পোস্টার করে দিয়েছে যে খাবার নিতে যারা […]
নিউটাউন এবং সেক্টর ফাইভ এলাকায় নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিনামূল্যে ভ্যাকসিনের সিদ্ধান্ত।
কলকাতা , ১০ মে:- নিউ টাউন এবং সেক্টর ফাইভ এলাকায় নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন৷ ওই এলাকার দায়িত্বে থাকা সংস্থা নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ এবং নব দিগন্ত শিল্প তালুকের পক্ষ থেকে সেখানে কর্মরত শ্রমিকদের তালিকা তৈরির কাজ চলছে৷ আগামী দিন সাতেকের মধ্যে এই কাজ শেষ হবে বলে […]




