হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- বছর দশেকের এক বালক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালি থানা এলাকায়। ঘটনাটি ঘটে বালির শিবু চক্রবর্তী লেনে। পরিবার সূত্রে খবর, নিখোঁজ ওই বালকের নাম নীরজ দাস (১০)। গত রবিবার সন্ধ্যে থেকে নিখোঁজ হয় সে। বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ। তার নিখোঁজ হওয়ার স্থান থেকে পার্শ্ববর্তী সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ সূত্রে খবর। যদিও পরিবারের তরফে তার মা ইন্দ্রানী দাসের অভিযোগ, তাঁর ছেলেকে কেউ নিয়ে চলে গেছে। যদি নিজে থেকে সে যেত তাহলে সে বাড়ি ফিরে আসত। বালি শিক্ষা নিকেতন স্কুলের ক্লাস ফাইভ এর ছাত্র সে। বাড়ির লোকেরা এই ঘটনায় যথেষ্টই উৎকন্ঠায় রয়েছেন।
Related Articles
সোমবার শান্তিতেই মিটলো পঞ্চায়েতের পূর্ণনির্বাচন পর্ব।
কলকাতা, ১০ জুলাই:- সোমবার শান্তিতেই মিটল পঞ্চায়েতের ৬৯৬ বুথের পুর্ননির্বাচন পর্ব। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৫ শতাংশ। তবে বিকেল পাঁচটার পরে একাধিক বুথের বাইরে ভোটাদাতাদের লম্বা লাইন থাকায় ভোটদানের হার বাড়তে পারে বলে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন। গত শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন বিভিন্ন জেলায় হিংসাত্মক কিছু ঘটনার খবর পাওয়া […]
ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে।
কলকাতা,১০ ফেব্রুয়ারি:– প্রতারণা, হুমকি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে। আইনজীবীদের সঙ্গে নিয়ে সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ কালীঘাট থানায় পৌঁছন বিজেপি নেতা। এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। একদা মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত ওই তৃণমূল নেতার অভিযোগ, গত বছরের ফেব্রুয়ারিতে একটি অজানা নম্বর থেকে তাঁর […]
প্রধানমন্ত্রী বাঙালিদের উপরে ভরসা করছেন না , অভিমত বাবুলের।
হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- প্রধানমন্ত্রী বাঙালিদের উপরে ভরসা করছেন না। দীর্ঘ সাত বছরের দিল্লী যাত্রার পর এমনটাই অভিমত সাংসদ বাবুল সুপ্রিয়র। বুধবার দিল্লি থেকে ফিরে হাওড়া স্টেশনে সাংবাদিকদের এমনটাই জানান বাবুল সুপ্রিয়। তিনি আরও বলেন, মানুষের জন্যে কাজ করার জন্য মমতা দিদির নেতৃত্বে কাজ করতে পারলে ভালোই হবে। বাংলা থেকে যাঁরা বিজেপিতে জিতেছিলেন তাঁদের সঙ্গে কোনওভাবে […]




