সুদীপ দাস , ১৭ ফেব্রুয়ারি:- প্রার্থী ঘোষনার আগেই এবার মনপসন্দ প্রার্থীর নামে পোষ্টার চন্দননগরে। বুধবার সকালে চন্দননগর রেলওয়ে প্লাটফর্মে বিজেপির রাজ্য কমিটির সম্পাদক দীপাঞ্জন গুহর নামে পোষ্টার পরে। সেই পোষ্টারে লেখা ছিলো চন্দননগর বিধানসভায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। চন্দননগর প্লাটফর্মের একাধিক জায়গায় এই মর্মে পোষ্টার পরে। পোষ্টারের নীচে লেখা ছিলো “জয় শ্রী রাম” আমরা দাদার অনুগামী। পোষ্টারের খবর ছড়িয়ে পরতেই চন্দননগর শহর জুড়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এবিষয়ে স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য এটা তৃণমূলের কাজ। এলাকার তৃণমূল নেতারা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তবে যে দাদার নামে এই পোষ্টার পরেছে সেই দীপাঞ্জন গুহর বক্তব্য আমরা কোন দাদা বা দিদির অনুগামি নই। আমরা ভারতমাতার অনুগামী। বিজেপিতে কে প্রার্থী হবে তা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে। সুতরাং এই পোষ্টার আমাদের নয়। তৃণমূল আমাদের বদনাম করার জন্য এই পোস্টার মেরেছে। অন্যদিকে এবিষয়ে তৃণমূলের হুগলী জেলা সভাপতি দিলীপ যাদব বলেন বিজেপিতে পুরনো-নতুন দ্বন্দ্ব শুরু হয়েছে। পুরোনরা ভাবছে তাঁরা টিকিট পাবে কি না। সেই হতাশা থেকেই এই পোষ্টার মারা হয়েছে।
Related Articles
এক দলে পাঁচ অধিনায়ক ! এমনই চমক দিচ্ছেন হাবাস
স্পোর্টস ডেস্ক , ১৬ নভেম্বর:- নির্দিষ্ট কোনও ফুটবলারের কাঁধে অধিনায়কের দায়িত্ব দেওয়া নয়,বরং এটিকে-মোহনবাগান শিবিরে এবার একাধিক অধিনায়ক। বেশ কিছুদিন ধরেই এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। অবশেষে অধিনায়কদের নাম ঘোষণা করতেই সিলমোহর পড়ল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের নয়া তত্ত্বে। নয়া মরশুমের আগে দলে যোগ দেওয়া বহু চর্চিত রিক্রুট সন্দেশ ঝিঙ্গান পাঁচ অধিনায়কের মধ্যে একজন। বাকি […]
করোনার প্রকোপ বৃদ্ধিতে ফের রাজ্যে নতুন করে বিধি মেনে চলার পরামর্শ।
কলকাতা, ১৮ এপ্রিল:- গোটা দেশের সঙ্গেই এরাজ্যে ফের একবার করোনার প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার ফের করোনা বিধি মেনে চলার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে। বিশেষ করে বয়স্ক এবং কো মর্বিডিটিতে ভোগা ব্যাক্তিদের সুরক্ষিত রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফের […]
পানীয় জলের দাবিতে অবরোধ হাওড়ার জয়পুরে।
হাওড়া, ১৭ এপ্রিল:- পানীয় জলের দাবিতে অবরোধ এবার হাওড়ার জয়পুরে। গ্রামের মহিলারা সামিল হলেন অবরোধে। পঞ্চায়েত ভোটের আগে পানীয় জল নিয়ে গ্রামে বাড়ছে ক্ষোভ। পানীয় জলের দাবীতে পথ অবরোধ করলেন হাওড়ার জয়পুর থানার কলসডিহি গ্রামের মহিলারা। জানা গিয়েছে আমতা ২ নং ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলসডিহি গ্রামে গত প্রায় তিন মাস যাবৎ পানীয় জল নেই। […]








