বাঁকুড়া , ১৬ ফেব্রুয়ারি:- শেষ যাত্রায় বাম ছাত্র সংগঠনের কর্মী মইদুল ইসলাম মিদ্যা। বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযানে মৃত বাঁকুড়ার কোতুলপুরের এই ডিওয়াইএফআই কর্মীর তাঁর প্রিয় সংগঠনের পতাকা মোড়া মৃতদেহ চোরকোলা গ্রামে পৌঁছায় সোমবার গভীর রাতে। এলাকায় মৃতদেহ পৌঁছাতে সর্বস্তরের সাধারণ মানুষ ভিড় জমান তার বাড়িতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার ঐ গ্রামে মইদুল ইসলামের শেষ যাত্রায় অংশ নিলেন হাজার হাজার মানুষ। সঙ্গে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখার্জী, রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, সভানেত্রী মিনাক্ষী মুখার্জী, সিপিআইএম নেতা, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র, দলের নেতা তাপস চক্রবর্ত্তী সহ অসংখ্য বাম নেতা কর্মীরা। উপস্থিত সিপিআই এম কর্মী থেকে সাধারণ মানুষ একটিবার চোখের দেখা দেখতে চান তাঁদের প্রিয় ‘কমরেড’কে। সকলেই চাইছিলেন মইদুলের কাছে একটিবার পৌঁছাতে। যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাজির ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন সীআল দশটার পর মইদুল ইসলামের মৃতদেহ নিয়ে তাঁর বাড়ি থেকে শেষ যাত্রা শুরু হয়। পরে গ্রামের একটি ফাঁকা মাঠে এসে সেখানে ধর্মীয় রীতিনীতি পালন শেষে নির্দিষ্ট কবররস্থানে নিয়ে গিয়ে সেখানে তাঁকে কবরস্থ করা হয়।
Related Articles
পঞ্চদশ রাজ্য শিশু কিশোর উৎসবের উদ্বোধন চন্দননগরে।
হুগলি, ২৯ ডিসেম্বর:- চন্দননগর মেরির মাঠে শুরু হলো পঞ্চদশ রাজ্য শিশু কিশোর উৎসব। উৎসবের সূচনা করেন তথ্যসংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর মেয়র রাম চক্রবর্তী, শিশু-কিশোর একাডেমির চেয়ারম্যান অর্পিতা ঘোষ। অর্পিতা জানান, মুখ্যমন্ত্রী সব সময় বলেন কলকাতা কেন্দ্রিক না করে জেলায় জেলায় ছড়িয়ে পড়তে। সেইমত আমরা চন্দননগরে এবারে উৎসব […]
অলঙ্কার ভর্তি হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ।
সুদীপ দাস , ১১ অক্টোবর:- ৫ লক্ষ টাকার অলঙ্কার ভর্তি হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ। মহাষষ্টীর দিন ব্যাগ ফিরে পেয়ে খুশি মহিলা। পুলিশ সুত্রে খবর গত শনিবার উঃ ২৪ পরগনার ইছাপুরের শ্বশুরবাড়ী থেকে চন্দনগরে নিজের আবাসনে ফিরছিলেন চামেলী সাঁধুখা। লঞ্চ পার হয়ে চামেলীদেবী ভদ্রশ্বর বাবুঘাটে নামেন। সেখান থেকে একটি অটোতে চেপে চন্দননগরে […]
আগুন নিভলেও চড়ছে রাজনীতির উত্তাপ ভোটের হাওয়ায় শাসক বিরোধী তরজা জোরদার
কলকাতা , ৯ মার্চ:- মৃতদেহ নিয়ে রাজনীতির অভিযোগ বিজেপির। সোমবার সন্ধ্যায় কলকাতায় পূর্বরেলের সদর দপ্তরে অগ্নিকাণ্ড ও প্রাণহানীর ঘটনায় রাজনীতির রঙ লেগেছে।ওই ঘটনার দায় কার তা নিয়ে তরজা শুরু হয়েছে রাজ্যের শাসক ও বিরোধীদের মধ্যে। উত্তপ্ত তর্ক বিতর্কের আগুনে গতি সঞ্চার করেছে জোড়ালো ভোটের হাওয়া। রাজ্য রাজনীতির বিশ্লেষকরা অবশ্য এতে নতুনত্ব কিছু দেখছেন না। তাদের […]








