হাওড়া , ১৬ ফেব্রুয়ারি:- প্রতি বছরের মতই এই বছরেও বাগদেবী মা সরস্বতীর আরাধনায় ব্রতী হলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। হাওড়ার লিলুয়ায় নিজের বাড়িতেই অন্যান্য বছরের মতো এই বছরেও পরিবারের সকলের সঙ্গে মিলে সকাল থেকেই বাগদেবীর পূজার আয়োজন করেছেন তিনি। এদিন ইমন জানান, পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পরেও নিজের বাড়িতেই তাঁর আরাদ্ধ দেবীর আরাধনা করছেন তিনি। নতুন জীবনে পা রাখার পরে এটাই তাঁর জীবনের প্রথম সরস্বতী পূজা। তাই এই দুটি বিষয় মিলে এবারের বসন্ত পঞ্চমী অন্য মাত্রা নিয়ে এসেছে তাঁর জীবনে। এদিন তাই স্বামীর পাশে বসে কখনো তিনি বাড়ির পুজোয় বাজালেন শাঁখ। কখনো গাইলেন গান। ভাই, বোন, ছাত্র-ছাত্রীদের নিয়ে একসঙ্গে পুষ্পাঞ্জলিও দেন ইমন।
Related Articles
ছাত্রদের স্কুলমুখী করতে মাসের নির্দিষ্ট একটি দিনে কেক কেটে ছাত্রদের জন্মদিন পালনের সিদ্ধান্ত।
হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- ওদের পরিবারের সামাজিক অবস্থান নিম্ন মধ্যবিত্ত বা তারও নিচে। ফলে এই সমস্ত পরিবারের সন্তানদের জন্মদিন বাড়িতে ঘটা করে হয়তো পালন করা সম্ভব হয়না। তাই এই সমস্ত ছাত্রদের পাশে এবার এগিয়ে এলো তাদের স্কুল। হাওড়ার বোটানিক গার্ডেন চিত্তরঞ্জন আদর্শ বিদ্যামন্দিরের শিক্ষকরা মিলে স্থির করেছেন বছরের বারো মাস ধরেই প্রতি মাসের নির্দিষ্ট একটি দিন […]
ভ্যাকসিন কান্ড ইস্যুতে হাওড়ায় বিক্ষোভ বামেদের।
কলকাতা, ১ জুলাই:- কসবায় জাল ভ্যাকসিন কান্ড ইস্যুতে হাওড়ায় বিক্ষোভ বামেদের। বৃহস্পতিবার মধ্য হাওড়ার পঞ্চাননতলা রোড অবরোধ করে তারা। হাওড়া পুরসভার ৩ নম্বর বরো অফিসের সামনের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকেরা। বামেদের তরফে এদিন জানানো হয়, ভুয়ো ভ্যাকসিন আজ দেবাঞ্জন দেবের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তারই প্রতিবাদে এসএফআই অবরোধ করেছিল। […]
কোভিড পরিস্থিতি পর্যালোচনায় সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যসচিব।
কলকাতা, ১০ জানুয়ারি:- রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এক সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন। ভার্চুয়াল ওই বৈঠকে সব জেলার জেলাশাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা এবং স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম ও থাকবেন ওই বৈঠকে। Post Views: 315





