হাওড়া , ১৬ ফেব্রুয়ারি:- রীতি মেনেই বেলুড় মঠে হচ্ছে বাগদেবী সরস্বতীর আরাধনা। তবে এদিন মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। প্রতি বছরের মতো এই বছরেও ভক্তি-শ্রদ্ধার সঙ্গে মূল মন্দিরে পালিত হচ্ছে দেবী সরস্বতীর আরাধনা।বেলুড় মঠে চিরাচরিত রীতি মেনেই এদিন পূজার্চনা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি থেকে মঠ খুললেও ভিড় এড়াতে এদিন বাগদেবীর আরাধনায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে বেলুড় মঠে। কেবলমাত্র মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরাই পুজোর জায়গায় সেখানে উপস্থিত রয়েছেন। পুজো দেখার আশায় বহু ভক্ত ও দর্শনার্থীরা বেলুড় মঠের পুজোয় অংশগ্রহণ করার জন্য ভিড় করেছিলেন। কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী বেলুড় মঠের গেট বন্ধ থাকায় ফিরে যেতে হয় তাঁদের। এর পাশাপাশি এদিন মঠ সংলগ্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পুজো হচ্ছে।
Related Articles
ঘুসুড়িতে গুলি করে খুনের ঘটনার কিনারা। গ্রেফতার ৬।
হাওড়া , ১ মার্চ:- মালিপাঁচঘড়ার ঘুসুড়িতে গুলি করে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার নেপথ্যে রয়েছে এলাকা দখলের লড়াই। গত শুক্রবার এর জেরে বিশাল মাহাতোকে গুলি করে খুন করা হয়। শুক্রবার দুপুরে ঘুসুড়ির গোঁসাইঘাটে ওই গুলিকান্ডের ঘটনা ঘটে। বিশালকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত […]
করোনা আক্রান্তদের মনোবল বাড়াতে জেলায় আরো ৪০ টি কোভিদ যোদ্ধা ক্লাব তৈরি সিদ্ধান্ত।
কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- রাজ্যে করোনা আক্রান্তদের মনোবল বাড়াতে রাজ্য সরকার করোনা জয়ীদের নিয়ে বিভিন্ন জেলায় আরো ৪০ টি কোভিদ যোদ্ধা ক্লাব তৈরি সিদ্ধান্ত নিয়েছে। এই ক্লাবের সদস্যরা সক্রিয় কোভিড রোগীদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বাড়াবেন এবং বিভিন্ন পরামর্শ দেবেন। সংক্রমনের শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং […]
কানাইপুরে তৃণমূলের বিশাল মিছিল থেকে প্রকাশ্যে তৃণমূলের প্রবল গোষ্ঠীদ্বন্দ।
হুগলি , ১০ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবি সহ কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে এক বিশাল মিছিল করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব সহ তৃণমূলের বেশকিছু নেতৃত্ব। কিন্তু এদিনের এই মিছিল থেকেই আবারো বিধানসভা ভোটের আগেই তৃণমূল দলের প্রবল গোষ্ঠীদ্বন্দ […]








