পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি:- নবান্নে ১৪ তলায় ফিস ফ্রাইয়ের আসরে বিজেপি বাদে সব দলই থাকে। নবান্ন অভিযানে গিয়ে পুলিশের মারে বাঁকুড়ায় এক বাম কর্মীর মৃত্যুর ঘটনা সম্পর্কে এমনটাই মন্তব্য করেন বিজেপি নেত্রী তথা লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে পরিবর্তন রথ যাত্রায় চেপে তিনি ডেবরা, সবং, পিংলা যান। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে কোনই মৃত্যুই খারাপ খবর। আমরা জানি তৃণমূল, সিপিএম,কংগ্রেস এক হয়ে আছে৷ নবান্নের ১৪ তলায় ফিস ফ্রাইয়ের আসরে সবাই বসে। শুধু এরা মাঠে এরা কর্মীদের নামিয়ে দেয়। আগামী দিনে দেখবেন এরা একদিকে আর বিজেপি একদিকে লড়ছে। এই ভাবে আন্দোলন করে মানুষকে মৃত্যুর পথে এগিয়ে দেওয়া এটা ঠিক না৷ সময়ে মানুষ জবাব দিয়ে দেবে।
Related Articles
হাওড়ায় কালীপুজোর উদ্বোধনে সায়নী।
হাওড়া, ৩ নভেম্বর:- মঙ্গলবার হাওড়ার জগদীশপুরে দেবীরপাড়া নতুন দল ক্লাবের কালীপুজোর শুভ উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক কল্যাণ ঘোষ, তৃণমূল যুব কংগ্রেসের হাওড়া জেলা সদর সভাপতি তুষার কান্তি ঘোষ প্রমুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরে সায়নী ঘোষ বলেন, বাংলার মানুষের জন্য যেসব প্রকল্প […]
সিঙ্গুরে হওয়ার সম্ভাবনা ছিল ন্যানোর কারখানা , শেষমেষ হতে চলেছে মাছের ভেড়ি।
সুদীপ দাস, ৩০ জানুয়ারি:- হওয়ার সম্ভাবনা ছিল টাটার ন্যানো কারখানা, হতে চলেছে শেষমেশ মাছের ভেড়ি। শনিবার থেকে সিঙ্গুরের টাটা কারখানার জমিতেই মাছ চাষের ভেড়ি করার জন্য বড় বড় পুকুর তৈরির কাজ শুরু করছে রাজ্য সরকার। এই নিয়েই সিঙ্গুরে বিভিন্ন রাজনৈতিক মহলে রীতিমতো তরজা শুরু হয়েছে। হুগলি জেলার সিঙ্গুরের টাটার ন্যানো কারখানার জমি নিয়ে আন্দোলনের পথ […]
বেহাল রাস্তা, সারাইয়ের দাবিতে স্থানীয়দের জিটি রোড অবরোধ ব্যান্ডেলে।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে ব্যান্ডেলের সাহাগঞ্জ ঝাঁপপুকুর মোড়ে জিটি রোড অবরোধ স্থানীয়দের। বুধবার সকাল ন’টা থেকে শুরু হওয়া অবরোধের জেরে সারি সারি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। জিটি রোড থেকে চুঁচুড়া-ত্রিবেণী রুটের সংযোগকারী রাস্তাটির দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। এলাকাবাসীদের দাবি, বহুবার বিভিন্ন দফতরে জানিয়েও সুরাহা হয়নি। ফলে, নিত্যদিন ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। অবিলম্বে […]






