কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করলেন বিজেপি বিধায়ক সুনীল সিংহ ও বিশ্বজিৎ দাস। বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তাই এই সাক্ষাৎ নিয়ে হঠাৎ শুরু হয় জল্পনা। ‘উন্নয়নমূলক কাজে সাহায্য চাইতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ’, তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা উড়িয়ে দাবি সুনীল সিংহের। দেখা হতেই মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন বিশ্বজিৎ দাস। মুখ্যমন্ত্রীর সঙ্গে ২ বিধায়কের প্রায় ২০ মিনিট কথা। ‘বিধায়ক তহবিল নিয়ে কথা বলতে গিয়েছিলেন’, মুখ্যমন্ত্রী-দলত্যাগী ২ বিধায়কের সাক্ষাৎ নিয়ে দাবি তৃণমূলের।
Related Articles
ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব পড়ল হাওড়াতেও।
হাওড়া, ২৬ মেয়ে:- ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব পড়ল হাওড়াতেও। আজ ফেরি পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। দুপুর থেকেই শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। আকাশ কালো মেঘে ঢাকা। হাওড়া ব্রিজে দিনের আলোয় গাড়ি চলছে হেডলাইট জ্বেলে এমন ছবিও ধরা পড়েছে। হাওড়া পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষজনকে সতর্ক করা হয়েছে। গঙ্গার […]
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বাবুলের , দিদি যা দ্বায়ীত্ব দেবেন তা পালন করব।
কলকাতা, ২০ সেপ্টেম্বর:- বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার দুদিন পরে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর অঙ্গে দেখা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। নিজে গাড়ি চালিয়ে সোমবার বৃষ্টিভেজা দুপুরে নবান্নে আসেন তিনি। সঙ্গে ছিলেন সাংসদ ডেরেক ও ব্রায়েন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বাবুলের কথা হয় প্রায় আধ ঘণ্টা। সেখানে তাদের সঙ্গে যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক […]
অকাল বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা হুগলিতে।
হুগলি, ৮ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। যার প্রভাব পড়েছে রাজ্য তথা জেলাতেও। বুধবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কখনো প্রবল বৃষ্টি কখনো বা মাঝারি বৃষ্টিতে জলমগ্ন হয়েছে চাষের জমি। এই সময় মূলত জেলার চাষিরা কোথাও আলু চাষ করছেন কোথাও বা ধান কেটে রাখা রয়েছে জমিতে। তবে একটানা বৃষ্টির দরুন জল জমেছে চাষের […]











