কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। আজ বিধানসভায় চলতি বাজেট অধিবেশনের শেষ দিনে এই সংক্রান্ত দি ঝাড়গ্রাম ইউনিভারসিটি সংশোধনী বিল ২০২১ এর উপরে আলোচনার জবাবী ভাষণে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন সাঁওতালি সাহিত্যের মহাকবি সাধু রাম চাঁদ মুর্মুর নামে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হলো। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে তার সাহিত্যের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হবে বলেও তিনি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটির সুপারিশ রাজ্যপাল জগদীপ ধনকর এর কাছেও পাঠানো হয়েছে বলে তিনি জানান। আলোচনার শুরুতে কংগ্রেসের অসিত মিত্র দূষণ বন্ধ করার জন্যে বিশ্ববিদ্যালয় লাগোয়া স্পঞ্জ আয়রন কারখানা টি অন্যত্র সরানোর আবেদন জানান।
Related Articles
পুলিশের তৎপরতায় এয়ার ফোর্সের উইংগ কমান্ডার ফিরে পেলেন ট্যাক্সিতে হারানো মূল্যবান ব্যাগ।
হাওড়া, ৮ অক্টোবর:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় এয়ার ফোর্সের উইংগ কমান্ডার ফিরে পেলেন তাঁর দামী ক্যামেরার ব্যাগ। গত ৫ অক্টোবর একটি ট্যাক্সিতে ক্যামেরা সমেত ব্যাগটি ফেলে নেমে পড়েছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর পরিবারও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকাল দশটা নাগাদ শুভদীপ দাসগুপ্ত নামের ওই অফিসার তাঁর পরিবারকে নিয়ে হাওড়া স্টেশন সংলগ্ন প্রিপেইড ট্যাক্সি […]
দু’বছরের মধ্যে গৃহহীন মানুষদের জন্য পাঁচ লক্ষ বাড়ি তৈরীর লক্ষ্যমাত্রা রাজ্যের।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার আগামী দু’বছরের মধ্যে গৃহহীন মানুষদের জন্য আবাস যোজনা প্রকল্পের আওতায় আরও প্রায় ৫ লক্ষ্য বাড়ি তৈরীর লক্ষ্যমাত্রা নিয়েছে। গ্রামাঞ্চলে বাংলা আবাস যোজনা এবং পুরসভা এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এই বাড়ি গুলি তৈরি করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।এর জন্য ২০২৩ সালের ৩১ মার্চ সময়সীমা ধার্য করা হয়েছে। সম্প্রতি […]
শিলিগুড়ি বাতাসির সতীষচন্দ্র চা বাগানে আটকে পড়ল ১৪টি হাতি ও হস্তিসাবক
দার্জিলিং,৩ ডিসেম্বর:- মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের দিলসারামের সতীষচন্দ্র চা বাগানে আটকে পড়ল ১৪ টি হাতি ও হস্তিসাবক। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল গোটা এলাকায় । জানা গিয়েছে সোমবার রাতে ৪০টি হাতি ও হস্তিসাবক টুকরিয়াঝার জঙ্গল থেকে খাবারের উদ্দেশ্য বাতাসির লোকালয়ে ঢুকে। এরপর ৪০ টি হাতির মধ্যে ২৬টি জঙ্গলে চলে গেলেও ১৪টি হাতি ও […]








