হাওড়া , ৪ ফেব্রুয়ারি:- লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও দেশবেচার বাজেটের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে হাওড়ায় এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় বামফ্রন্ট ও তাদের সহযোগী কংগ্রেস। শিবপুর কাজিপাড়া মোড় থেকে হাওড়া ময়দান পর্যন্ত ওই প্রতিবাদ মিছিল হয়। বামফ্রন্ট, তাদের সহযোগী ও জাতীয় কংগ্রেসের হাওড়া জেলা নেতৃত্ব ওই মিছিলে অংশ নেন। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় ওই মিছিল হয়। সিপিআইএম হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার বলেন, “১৬টি বাম দল এবং জাতীয় কংগ্রেস যৌথভাবে আমরা ঠিক করি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা একসঙ্গে প্রতিবাদ জানাবো। আমরা স্থির করি এক সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে। সেইমতো আমরা আজ হাওড়ার শিবপুর কাজীপাড়া মোড় থেকে হাওড়া ময়দান সেন্ট্রাল লাইব্রেরী পর্যন্ত মিছিল করেছি। কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি তারা যেন রোধ করে।”
Related Articles
গহনার ওপর হলমার্ক বাধ্যতামূলক করায় ২৩ শে আগষ্ট সারা দেশ জুড়ে বন্ধ।
আরামবাগ, ২০ আগস্ট:- কেন্দ্রীয় সরকার সোনার গহনার ওপর হলমার্ক বাধ্যতামূলক করায় স্বর্নশিল্পী ও স্বর্ন ব্যবসায়ীরা সারা দেশ জুড়ে বন্ধ ডাকতে চলছে। আগামী ২৩ শে আগষ্ট সারা দেশ জুড়ে স্বর্নশিল্পী ও স্বর্ন ব্যবসায়ীরা বনর্ধে সামিল হবেন বলে জানা গিয়েছে। আর এই বনর্ধে আরামবাগের স্বর্ন শিল্পী ও ব্যবসায়ীরাও বনর্ধে সামিল হচ্ছেন। এই জন্য মাইকিং প্রচার করে আরামবাগ […]
হাইকোর্টের নির্দেশে ধনেখালীর ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানো হলো।
হুগলি , ১৩ জুন:- হাইকোর্টের নির্দেশেই আজ দুপুর ১২টা নাগাত ধনেখালী বিধানসভার ১৩০ জন ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানো হলো। এদিন হাইকোর্টের আদেশ অনুযায়ী ধনেখালি থানা ও গুরাপ থানায় বিজেপি কর্মীদের নিয়ে হাজির হয় হাইকোর্টের বিশিষ্ট আইনজিবী পিয়াঙ্কা টিব্রিওয়াল। সঙ্গে ছিলেন হুগলি জেলা বিজেপির যুব সভাপতি সুরেশ সাউ ও ধনেখালি বিধানসভার বিজেপি প্রার্থী তুষার মজুমদার। […]
বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রার্থীদের সমান সুযোগের নির্দেশ কমিশনের।
কলকাতা ,১৪মার্চ:- নির্বাচনী প্রচার সংক্রান্ত ব্যানার হোর্ডিং অথবা বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রার্থীদের সমান সুযোগ দিতে হবে। পুদুচেরি এবং চার রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই মর্মে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। কোন বিশেষ রাজনৈতিক দল এক্ষেত্রে একচেটিয়া সুযোগ পাচ্ছে বলে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপরই কমিশনের তরফে এই নির্দেশ […]






