কোচবিহার, ৪ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকায় দেওয়াল লিখনে মনোনিবেশ করলেন কোচবিহার জেলার যুব মোর্চার সভাপতি অজয় সাহা। এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচন সামনে। যতই সোশ্যাল মিডিয়ায় প্রচার থাকুক না কেন পুরনো পন্থা অবলম্বন করতে পিছপা হচ্ছেন না বিজেপি। ইতিমধ্যেই মিহির গোস্বামীর তত্ত্বাবধানে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। এবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের দুর্গ হিসেবে খ্যাত ঘুঘুমারিতেও দেওয়াল লিখনের কাজ শুরু হল। অজয় সাহা বলেন, আমরা প্রার্থীর নাম দেওয়াল লিখনের ক্ষেত্রে ব্যবহার করছি না। কিন্তু পদ্মফুলকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য দেয়াল লিখন একটি অনবদ্য পদ্ধতি। চলতি বছর কোচবিহার জেলায় নয়টি বিধানসভা কেন্দ্রের নয়টিতে জয়লাভ করার লক্ষ্যমাত্রা রয়েছে বিজেপির। তাই প্রথমদিন থেকেই কাজ শুরু করে নিজেদের জায়গা তৈরি করে নিতে বদ্ধপরিকর বিজেপি নেতৃত্ব।
Related Articles
ট্রেন বা স্টেশন চত্বরে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফেরালো শেওড়াফুলি জিআরপি।
হুগলি, ৯ ডিসেম্বর:- বিভিন্ন সময় ট্রেন অথবা স্টেশন চত্তর থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ৷ এদিন হারানো প্রাপ্তি নামক একটি অনুষ্ঠানেল মধ্য দিয়ে এই সব মোবাইল ফেরত দেওয়ার উদ্যোগ নেয় শেওড়াফুলি জিআরপি। মোট ১৫ টি মোবাইল ফিরিয়ে দেওয়া হল আজ। ব্যান্ডেল রেল […]
বিজেপি প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য বিধানসভা।
কলকাতা, ২৪ জুলাই:- রাজ্যে নারী নির্যাতনের ঘটনার বাড়বাড়ন্তর অভিযোগ তুলে বিধানসভায় বিরোধী বিজেপির প্রতিবাদকে কেন্দ্র করে আজকের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির মহিলা সদস্যরা নারী নির্যাতন সংক্রান্ত মুলতুবি প্রস্তাব এনে তার ওপর আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের প্রস্তাবটি পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি মেনে নেননি। তার প্রতিবাদে বিজেপি […]
সেলের সদর দপ্তর কলকাতা থেকে না সরানোর দাবীতে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীকে ফের চিঠি অর্থমন্ত্রীর।
কলকাতা, ১৯ জুন:- সেলের কাঁচামাল সরবরাহ বিভাগের সদর দপ্তর কলকাতা থেকে যাতে না সরানো হয়, সেজন্য কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ফের চিঠি লিখলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। চিঠিতে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, করোনা পরিস্থিতিতে আরএমডি–র অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। শুধু তাই নয়, স্থায়ী কর্মীরাও এই পরিস্থিতিতে অন্য জায়গায় কাজ করতে গিয়ে অসুবিধায় […]





