হাওড়া , ৪ ফেব্রুয়ারি:- গত ১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হয়েছিল করোনার প্রতিষেধক কোভিশিল্ড প্রয়োগ পর্ব। এরাজ্যেও ২৮টি জেলায় ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। প্রথমে এই টিকা দেওয়া হয় যাদের তাঁরা প্রত্যেকেই প্রথম সারির স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ার ওয়ার্কার। এদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৮ দিন পর। এর পরের ধাপে করোনার ফ্রন্টলাইন ওয়ারিয়র বা সামনের সারির যোদ্ধাদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এই পর্যায়ে আজ বৃহস্পতিবার হাওড়া জেলা হাসপাতালে করোনা প্রতিষেধক নেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এদিন হাওড়া সিটি পুলিশের ডিসিপি সেন্ট্রাল, এসিপি সেন্ট্রাল-১, হাওড়া থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা কোভিড প্রতিষেধক নেন।
Related Articles
খেলার মাঠ কে ঘিরে দ্বিধাবিভক্ত পাড়া।
হুগলি,৩০ নভেম্বর:- অনশন প্রত্যাহার করাকে কেন্দ্র করেই পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়লো দুই ক্লাবের সদস্য ও সদস্যরা । পাড়ার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে না দেওয়ার প্রতিবাদে স্থানীয়দের অনশন সপ্তম দিনে পড়লো । যদিও পুলিশি হস্তক্ষেপে রফাসূত্র যাতে বেরোয় আজ শ্রীরামপুর থানায় একটি বৈঠক ডাকা হয়েছে। l হুগলির শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডের ঘটনা l স্থানীয়দের অভিযোগ […]
স্বামীর রহস্যজনক মৃত্যু। স্ত্রী ও তাঁর প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলো পুলিশ।
হাওড়ার, ১৯ সেপ্টেম্বর:- লিলুয়ায় স্বামীর অস্বাভাবিক রহস্য মৃত্যুর ঘটনায় স্ত্রী ও তাঁর প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলো পুলিশ। গলায় দড়ির ফাঁস লাগিয়ে তাঁর স্বামী আত্মহত্যার চেষ্টা করেন বলে স্ত্রী দাবি করলেও প্রতিবেশী থেকে শুরু করে মৃতের পরিবারের দাবি স্ত্রী ও তাঁর প্রেমিক মিলেই হত্যা করেছেন সঞ্জয় হাজরা (২৭) নামের ওই যুবককে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় […]
করোনায় মৃত্যুহার বেড়ে চলেছে , শীতের মাসে শ্বাসযন্ত্রে ভাইরাস দ্রুত ছড়িয়ে পরতে পারে – ডাঃ হর্ষবর্ধন।
কলকাতা , ৯ নভেম্বর:- কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন আজ ৯ টি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী, প্রধান সচিব ও অতিরিক্ত মুখ্য সচিবদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন। এই বৈঠকে অন্ধ্রপ্রদেশ, আসাম,পশ্চিমবঙ্গ, রাজস্থান, হিমাচলপ্রদেশ, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা এবং কেরালা যোগ দেয়। কেরালার স্বাস্থ্য মন্ত্রী শ্রীমতি কে কে শৈলজা, আসামের স্বাস্থ্যমন্ত্রী শ্রী পীযূষ হাজারিকা, পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী […]




