হুগলি , ৩১ জানুয়ারি:- উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল দিল্লি গিয়ে অমিত শাহ এর হাত ধরে বিজেপি দলে যোগদান করেছে। এরপরেই উত্তরপাড়ার পাপ বিদায় হয়েছে স্লোগান ওঠে তৃণমূলের পক্ষ থেকে। আজ কোন্নগর শহর তৃণমূলের পক্ষ থেকে অসিত চক্রবর্তীর নেতৃত্বে কোন্নগরে ব্যাপক বিক্ষোভ দেখালো তৃণমূল। প্রথমে বিধায়কের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। এরপর কোন্নগর শহর জুড়ে প্রবীর ঘোষালের কুশপুতুল নিয়ে বলো হরি হরি বোল স্লোগান তুলে কোন্নগরের বিভিন্ন জায়গায় মিছিল করে তৃণমূল দলের নেতা কর্মীরা। এরপর কোন্নগরের সাধুর ঘাটে এসে শ্মশানের সামনে প্রবীর ঘোষালের কুশপুতুলে জুতো মারা হয় ও কুশপুতুল দাহ করা হয়।মিছিল থেকে স্লোগান ওঠে উত্তরপাড়ায় পাপ বিদায় হলো। পাশাপাশি প্রবীর ঘোষাল তার বিরুদ্ধে বিক্ষোভের প্রসঙ্গে বলেন এখন তৃণমূলের যা অবস্থা দলটাকে গঙ্গাজল দিয়ে শোধন করতে হবে। মানুষ আগামীদিনে রায় দেবে কাকে শোধন করা দরকার। ইভিএম মেসিন খোলার পর বোঝা যাবে মানুষ কাদের শোধন করেছে।
Related Articles
কোন্নগরে রাজরাজেশ্বরী মঠে নবরাত্রি উৎসব।
হুগলি ১৭ অক্টোবর:- রবিবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে শারদীয়া নবরাত্রি উৎসব শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত কোন্নগর রাজরাজেশ্বরী মঠে ও একই নিয়মে চলছে নবরাত্রি উৎসব। দুই বছর করোনার জন্য বহু ভক্তই মা রাজেশ্বরী ত্রিপুরা সুন্দরীর এই নবরাত্রি উৎসবে অংশ নিতে পারেননি। এবছর তাই ভক্তরা মন্দিরে মায়ের পূজোয় অংশ নিচ্ছেন। প্রতিবছর মহালয়ার পরের দিন শুক্লপক্ষের প্রতিপদ […]
মস্তিষ্ক হাতে এবার সিজিও কমপ্লেক্স অভিযানে জুনিয়র চিকিৎসকরা।
কলকাতা, ৩০ অক্টোবর:- জুনিয়র চিকিৎসকরা, লালবাজার অভিযানে মেরুদন্ড হাতে হাতে স্বাস্থ্য দপ্তর অভিযানে মস্তিষ্ক হাতে এবার সিজিও কমপ্লেক্স অভিযানে ঘড়ি হাতে জুনিয়র চিকিৎসকরা। আর কতদিন সময় চাই এই প্রশ্ন তুলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফ্রন্ট সিবিআই দপ্তর অভিযান করে। আরজি কর-কাণ্ডের দ্রুত বিচার চেয়ে এক ছাতার তলায় এসেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’ এবং নাগরিক সমাজের […]
কোচবিহারে পথ কুকুরদের রেডিয়াম বেল্ট পরানো হলো।
কোচবিহার,৪ ফেব্রুয়ারি:- পথ কুকুরদের নিরাপদে রাখতে এবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পথ কুকুরদের রেডিয়াম বেল্ট পরানো হয়। মঙ্গলবার অ্যানিম্যালস এন্ড রিচার্স সোসাইটির উদ্যোগে এই কর্মসূচী পালন হয়। এইদিন ছিল এই সংস্থার প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ওই স্বেচ্ছাসেবী সংস্থার থেকে বলা হয়েছে। কোচবিহার শহরের গুঞ্জবাড়ি থেকে ২নং ব্লকের পুন্ডিবাড়ি পর্যন্ত […]





