হাওড়া , ৩১ জানুয়ারি:- হাওড়ায় অরূপ রায়ের হোর্ডিং ছিঁড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আজ সকালে হোর্ডিং ছেঁড়ার ঘটনা নজরে আসে। হাওড়ার ২৫ নং ওয়ার্ডের নেতাজী সুভাষ রোড়ের উপর পার্বতী সিনেমার উল্টোদিকের রাস্তায় ওই ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ লাগানোর নাম করে সমবায় মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়ের হোর্ডিং কেটে ছিঁড়ে দেয়।
Related Articles
ঝাড়গ্রামে ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস পালন।
ঝাড়গ্রাম, ১১ আগস্ট:- দেশের জন্য আত্মবলিদানের অগ্নিকুণ্ডে যখন হাজার হাজার তরুণের দল ঝাঁপিয়ে পড়েছে , তখন বাংলা দেখেছে এক ১৮ বছরের তরতাজা প্রাণের নির্ভিক রূপ। বাংলা দেখেছে ক্ষুদিরাম বসুকে। গোটা ভারত দেখেছে স্বাধীনতার লড়াইয়ে এক যুবকের আত্মবলিদান। ১১ অগাস্ট ১৯০৮ সাল, ব্রিটিশ শাসকের ফাঁসির আদেশে দেশের জন্য আত্মবলিদান করেন ক্ষুদিরাম বসু । তৃণমূল কংগ্রেসের উদ্যোগে […]
নাম না করে রাজ্যপালকে হোয়াইট এলিফেন্ট বলে কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ।
বাঁকুড়া , ৩ জানুয়ারি:- আমি ওকে বলি হোয়াইট এলিফেন্ট, সাদা হাতি। সাদা হাতি পুষতে যত খরচা হয়, তেমনি ওকে রাখতে তেমনি খরচা। দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়িতে প্রেস কনফারেন্স করে বলল এরপর মুখের অঙ্গভঙ্গি করে কটাক্ষ করেন নাম না করে রাজ্যপালকে। শেষে আরে কোথা থেকে পেলিফিগার বলেই সন্বোধন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ার মেজিয়ার শ্রীনগর […]
করোনা নিয়ে আগাম সতর্কতা চুঁচুড়া সদর হাসপাতালে করোনার জন্য আলাদা আইসোলেসন ওয়ার্ড।
হুগলি, ১০ মার্চ :- করোনা নিয়ে আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-এর সাথে পরামর্শ নিয়ে জেলায় জেলায় আগাম সতর্কতা স্বরূপ ব্যাবস্থা নেওয়া চলছে। সেইমত চুঁচুড়া সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যাবস্থা করার কাজ শুরু হলো। জেলায় চুঁচুড়া সদর হাসপাতালের পাশাপাশি করোনার জন্য আলাদা আইসোলেসন ওয়ার্ড হচ্ছে আরামবাগ মহকুমা […]






