কলকাতা , ৩০ জানুয়ারি:- আজ বিকেলেই দিল্লি যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সঙ্গে যাচ্ছেন বিধায়ক প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া,ও হাওড়ার প্রাক্তন মেয়র রোথিন চক্রবর্তী। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে দেখা করবেন। সূত্রের খবর এদিনই তাঁরা বিজেপিতে যোগ দিতে পারেন। বেশকিছুদিন ধরেই দলে থেকেও দলে থেকেও দলের বিরুদ্ধে নানা অসন্তোষ প্রকাশ করেছিলেন ডোমজুড়ের এই বিধায়ক। শেষ পর্যন্ত গতকাল ফল থেকে ইস্তফা দিয়ে রাজীব জানিয়েছিলেন, রাজনীতির ময়দানে তিনি থাকছেন এবং দাঁড়াবেন ডোমজুড় থেকেই। পাশাপাশি দোলবিরোধী কথা বলে দল থেকে বহিষ্কৃত হয়েছেন বালির বিধায়ক বৈশাখী ডালমিয়া। প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন রথীন চক্রবর্তী। প্রবীর ঘোষাল ও কোর কমিটি ও দলের মুখপত্র পদ থেকে পদত্যাগ করেছিলেন। শেষ মুহূর্তে অমিত শাহর সফর বাতিল করায় তাঁরাই যাচ্ছেন দিল্লিতে।
Related Articles
সাঁতরাগাছি বাস টার্মিনালে বাবুঘাটের বাস এলে বাড়বে গাড়ির চাপ , আশঙ্কা যানজটের।
হাওড়া, ২৪ এপ্রিল:- এখনও অসম্পূর্ণ উড়ালপুলের কাজ। সাঁতরাগাছি বাস টার্মিনালে বাবুঘাটের বাস এলে গাড়ির চাপ বাড়বে। যানজটের আশঙ্কা থাকবে। পাশাপাশি লোকজন এলে ব্যবসায়ীদের সুবিধা হবে। মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। কলকাতা হাইকোর্টের নির্দেশ আগেই ছিল। কিন্তু তা কার্যকর করা নিয়ে জটিলতা ছিল। এরপর খোদ রাজ্য সরকার বাবুঘাট বাস স্ট্যান্ডকে সাঁতরাগাছি বাস টার্মিনাসে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। […]
বাড়ি ফেরার কোচবিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু ত্রিপুরার ২ ছাত্রীর।
কোচবিহার,১৮ ডিসেম্বর;- বিএডের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কোচবিহারের বাইশগুড়ি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ছাত্রীর। আহত বেশ কয়েকজন। বুধবার সকালে কোচবিহারের বাইসগুড়ি এলাকায়। মৃত ওই দুই ছাত্রীর নাম মাম্পী দাস এবং বন্দনা দেব বর্মন। তাদের বাড়ি ত্রিপুরায় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই ছাত্রী বিএডের পরীক্ষা দিয়ে মুর্শিদাবাদ থেকে […]
আগামীকাল জামাই ষষ্ঠীর ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার।
কলকাতা , ১৫ জুন:- রাজ্য সরকার আগামীকাল জামাই ষষ্ঠীর দিন ছুটি ঘোষণা করেছে। ঐদিন সমস্ত সরকারি এবং আধা সরকারি অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে বলে আজ নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। করোনা সংক্রমনের জেরে রাজ্যে জারি থাকা কঠোর বিধিনিষেধের আওতায় জরুরী পরিষেবা ছাড়া সমস্ত সরকারি বেসরকারি অফিস এতদিন বন্ধ ছিলো। আগামীকাল থেকে ২৫% কর্মী নিয়ে […]







