কলকাতা , ২৯ জানুয়ারি:- তৃনমূল কংগ্রেস নির্বাচনী আচরনবিধি লাগু না হওয়া পর্যন্ত দলীয় জনপ্রতিনিধি ও কর্মীদের মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দলের হয়ে প্রচারে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ কালীঘাটে তার বাসভবনে আয়োজিত দলের এক সাংগঠনিক বৈঠকে উপস্থিত দলের বিধায়ক, সাংসদ ও জেলা সভাপতিদের তিনি এই নির্দেশ দেন বলে জানা গিয়েছে। দলের ভাবমূর্তি যেন কোনভাবেই নষ্ট না হয় সেটা মাথায় রেখে কোন বিতর্কিত মন্তব্যও করতে বারন করেছেন তিনি। আগামী পয়লা ফেব্রুয়ারী দলনেত্রীর উত্তরবংগ সফরের মধ্যে দিয়েই তৃনমূল কংগ্রেস নির্বাচনী প্রচার অভিযান শুরু করবে বলে বৈঠকে স্থির হয়েছে। পাশাপাশি সংসদের বাজেট অধিবেশনে তৃনমূল যোগ দিলেও নির্বাচনী প্রচারে জোর দেওয়ায় এইবার অনেক কম সংখ্যক সদস্যকে দিল্লিতে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।
Related Articles
জেলাকমিটি পরিবর্তন না হলে দল ছাড়ার হুমকি সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের।
হুগলি , ৮ নভেম্বর:- দূর্নীতিকে কোনদিন প্রশয় দিইনা ও দূর্নীতিগ্রস্ত দলের কোনো ব্যাক্তিকে তৃনমূল দলের সভাপতি মানতে নারাজ। রবিবার জেলা তৃনমূল কংগ্রেসের বিভিন্ন ব্লকের ব্লকের সভাপতি নাম ঘোষণার পরই সিঙ্গুর ব্লক সভাপতি গোবিন্দ ধাড়ার নাম ঘোষণার পরই ক্ষোভ উগরে দিলেন সিঙ্গুরের চার বারের বিধায়ক তথা সিঙ্গুর আন্দোলনের কৃষিজমি রক্ষা কমিটির নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আগামীদিনে তৃণমূল […]
পুরভোটে শ্রীরামপুর পৌরসভার তৃণমূলের প্রধান মুখ সন্তোষ সিং।
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- তৃণমূল নেতারা যখন সহধর্মীনিদের ভোটে দাঁড় করাতে ব্যস্ত, ঠিক উল্টোটাই দেখা গেল শ্রীরামপুরের তৃণমূল নেতা সন্তোষ সিং এর ক্ষেত্রে। নিজের ওয়ার্ড ছেড়ে অন্য ওয়ার্ডে তিনি সহধর্মিনী কে সঙ্গে নিয়েই তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার সাড়লেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের নিয়ে প্রচার পর্ব শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বুধবার সন্ধ্যায় ২৫ নম্বর ওয়ার্ডের […]
মন্ত্রীর কড়া বার্তার পর বেআইনি বালি পাচার রুখতে নড়েচড়ে বসলো পুলিশ প্রশাসন।
পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই:- রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়ার কড়া বার্তার পর অবশেষে বেআইনি বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ নিল জেলা পুলিশ প্রশাসন। দীর্ঘদিন ধরে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল, হাতিহলকা সহ বিভিন্ন এলাকায় নদীগর্ভ থেকে মেশিন লাগিয়ে তুলে নেওয়া চলছে বালি। প্রতিদিন কয়েক হাজার লরিতে করে অন্যত্র পাচার হয়ে যাচ্ছে বালি। এছাড়াও গত […]







