হুগলি , ২৮ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগর স্টেশন থেকে পার ডানকুনি অবধি সংযোগকারী প্রধান সড়ক নৈটি রোড দীর্ঘদিন বেহাল। এই রাস্তা জিটি রোড ও দিল্লী রোডের মধ্যে প্রধান সংযোগকারী রাস্তা এই রাস্তা। কিন্তু দীর্ঘদিন এই রাস্তা বেহাল থাকায় নিত্যদিন সমস্যায় পড়ছে নবগ্রাম কানাইপুরের বাসিন্দারা। এই বেহাল রাস্তা এখন রাজনীতির মূল কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের। এবার সেই বেহাল নৈটি রোড নিয়ে আন্দোলনে সামিল হলো সিপিএম দল। এদিন পঞ্চায়েত এর সামনে রাস্তা সারাইয়ের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয় সিপিএম দলের নেতা কর্মীরা। কিছুদিন আগেই এই বেহাল রাস্তা নিয়ে মুখ খুলে সরকারের সমালোচনা করেছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। এবার আবার সেই রাস্তা নিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হলো সিপিএম।
Related Articles
৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা টিম ইন্ডিয়ার।
স্পোর্টস ডেস্ক , ১৫ আগস্ট:- ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন টিম ইন্ডিয়ার তারকারা। ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইট করে লিখলেন, “স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা। এগিয়ে চলুক আমার দেশ এই প্রার্থনা করি। বিশেষ করে দেশের সেনা যাঁরা প্রতিমুহূর্তে সামনে থেকে লড়াই করে আমাদের দেশকে রক্ষা করে চলেছেন, তাঁদের শ্রদ্ধা জানাই। জয় হিন্দ।” প্রাক্তন ভারতীয় […]
হিন্দমোটরের বিশিষ্ট আইনজীবীরা কর্মহীন মানুষদের পাশে দাঁড়ালেন।
হুগলি,১৯ এপ্রিল:- ত্রাস সৃষ্টিকারী করোনার থাবায় ভূমিকম্পের মতো নড়ে গেছে গোটা বিশ্ব ।এই করোনা থেকে রেহাই পাই নি আমাদের দেশ ও রাজ্যে।দেশের সমস্ত মানুষ লকডাউনের আওতায় আছেন।এর ফলে আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ আছেন তারা পড়েছেন মহাসঙ্কটে ।এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ব্যক্তিগত উদ্যোগে […]
অখিল গিরির বিরুদ্ধে আনা মুলতুবি প্রস্তাব বাতিল করল বিধানসভার স্পিকার।
কলকাতা, ২১ নভেম্বর:- আদালতের বিচারধীন বিষয় বলে অখিল গিরির বিরুদ্ধে আনা মুলতুবি প্রস্তাব বাতিল করে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পর বেলা সাড়ে ১২টা নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার কক্ষে চিৎকার করে স্লোগান দিতে শুরু করেন। তৃণমূলের মহিলা বিধায়কদের তরফে বিজেপির এই আচরণের প্রতিবাদ জানানো হয়। অধিবেশনের প্রথমার্ধ শেষের সঙ্গে […]







