হাওড়া , ২৭ জানুয়ারি:- হাওড়ার বালিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বালি বাজার এলাকায়। বালি ঘোষপাড়ার বাসিন্দা ওই বৃদ্ধের নাম বাসুদেব ঘোষ। তাঁকে ধাক্কা মারে ৫১ নম্বর রুটের একটি বেসরকারি বাস। আহত অবস্থায় তাঁকে বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনার তদন্তে নামে বালি থানার পুলিশ। ঘাতক বাসটিকে আটক করে তদন্ত শুরু হয়েছে।
Related Articles
হাওড়া বইমেলার উদ্বোধন হল। মেলাকে প্লাস্টিকমুক্ত করতে বিশেষ উদ্যোগ।
হাওড়া,১৩ জানুয়ারি:- ৩১তম হাওড়া জেলা বইমেলার শুভ সূচনা হল। সোমবার বিকেলে ব্যাঁটরা নটবর পাল রোডের এইচআইটি মেলা প্রাঙ্গনে ( ব্যাঁটরা সম্মিলনী মাঠ, চ্যাটার্জিপাড়া ) বইমেলার উদ্বোধন হয়। মেলা চলবে সাতদিন আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। এবার হাওড়া জেলা বইমেলাকে প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বইমেলার মূল থিম ‘ভালবাসার মেলবন্ধনে গড়ে উঠুক নতুন বিশ্ব’। রাজ্যের জনশিক্ষা […]
উত্তরবঙ্গকে কেন্দ্রশাষিত অঞ্চল করার নামে রাজ্যকে বিভাজন মানবেন না , স্পষ্টই জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ জুন:- উত্তরবঙ্গ কে কেন্দ্রশাসিত অঞ্চল করার নামে রাজ্যকে বিভাজনের চক্রান্ত রাজ্য সরকার কখনোই মেনে নেবে না। কেন্দ্রীয় সরকার এ ধরনের সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জানিয়েছেন। উত্তরবঙ্গ কে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা সম্পর্কে শুরু হওয়া জল্পনাকে নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় […]
পুজোর আগেই মাথায় হাত। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্লাইউড গোডাউন।
হাওড়া, ২৮ আগস্ট:- হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ধারে বেলেপোল মোড়ের কাছে একটি প্লাইউডের গোডাউনে রবিবার ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানান। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছয়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে এই আগুন বলে অনুমান দমকলের। হতাহতের খবর না থাকলেও এই ঘটনায় প্রচুর […]




