হাওড়া , ১৭ জানুয়ারি:- হাওড়া স্টেশন চত্বর থেকে উদ্ধার হলো ক্যামেরা ও অন্যান্য সামগ্রী সহ একটি ব্যাগ। যার ব্যাগ তাঁর হাতে তা তুলে দিয়েছে হাওড়া সিটি পুলিশ। শনিবার রাতে উদ্ধার হয় ব্যাগটি। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাত প্রায় পৌনে এগারোটা নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স চত্ত্বর এলাকার যাত্রী নামার জায়গায় পড়েছিল ব্যাগটি। সেখানে কর্তব্যরত পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার্স কর্মী ব্যাগটি পড়ে থাকতে দেখেন। তা দেখেই তিনি ব্যাগটি থানায় নিয়ে আসেন। ব্যাগ খুলে দেখা যায় সেখানে ক্যামেরা এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে। এই ঘটনার প্রায় এক ঘণ্টা পর কলকাতার বাঘাযতীনের বাসিন্দা বিবেক মুখোপাধ্যায় থানায় ছুটে আসেন। ব্যাগ হারানোর বিষয়টি পুলিশকে জানান। এরপর থানায় তিনি তাঁর ব্যাগটি চিহ্নিত করেন। পরে নির্দিষ্ট প্রমাণ দেখে পুলিশ বিবেকবাবুর হাতে ব্যাগটি তুলে দেন।
Related Articles
ডানকুনিতে এবার ত্রাণে মহিলারাও।
চিরঞ্জিত ঘোষ,৮ এপ্রিল:- ডানকুনি দু’নম্বর ওয়ার্ডে সাত্রাপাড়ায় মহিলা সমিতির চারটি দল মিলে প্রায় এক থেকে দেড়শ গরীব লোককে দান করল খাদ্য সামগ্রী তাদের নিজেদের যতটা ক্ষমতা স্বার্থে তারা দান করেছে। তারা জানিয়েছে পরবর্তীকালে আরো কিছু অনুদান খাবার সামগ্রী গরীবদের হাতে তুলে দেবে। এলাকাবাসীদের পাশে দাঁড়াবে করোনা মুকাবিলা করার জন্য। Post Views: 314
বাবা-মাকে খুনের ঘটনায় ধৃত ছেলের ২ দিনের পুলিশ হেফাজতের আদেশ দিল হাওড়া আদালত।
হাওড়া , ১৯ নভেম্বর:- হাওড়ার শিবপুরে বহুতল আবাসনে বৃদ্ধ দম্পতি খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ছেলে শুভজিৎ বসুকে। বৃহস্পতিবার তাঁকে হাওড়া জেলা আদালতে তোলা হলে তাঁর ২ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন বিচারক। বুধবার দুপুরে শিবপুর থানা এলাকার কৈপুকুর লেনের এক আবাসনে ওই ঘটনা ঘটে। আবাসনের চারতলার ঘর থেকে উদ্ধার হয় প্রদ্যোৎ বসু (৭৫) এবং […]
হাওড়া ময়দান এলাকায় ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার।
হাওড়া, ২৫ অক্টোবর:- হাওড়া ময়দান এলাকার একটি দোকানের ভিতর থেকে উদ্ধার হল মাঝবয়সী এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ। সোমবার সকালে স্থানীয় দোকানীরা ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁকে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম বিভাস সাহা(৫১)। হাওড়ার গোলাবাড়ি এলাকার বাসিন্দা তিনি। হাওড়া […]




