কলকাতা , ১৪ জানুয়ারি:- নিউটাউন সুলঙগুড়ি উত্তরপাড়া এলাকায় বিধ্বংসী অগ্নিকান্ড। ঝুপড়ি বাড়িতে বেশ কিছুক্ষন আগে বাসিন্দারা আগুন জ্বলতে দেখেন। এরপরেই তড়িঘড়ি বাসিন্দারা যেটুকু পেরেছেন জিনিস সঙ্গে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। তবে কতগুলো বাড়ি পুড়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয়। এলাকার বাসিন্দারা একদিকে নিজেরাই বালতি করে যে যেভাবে পেরেছেন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে দমকলকেও খবর দেওয়া হয়। ঘিঞ্জি এলাকা এবং শুরু রাস্তা হওয়াতে মাঝ পথেই আটকে যায় দমকলের গাড়ি। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন ঘন্টা খানেক পর নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে বিধাননগর পুর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তাপস চ্যাটার্জি। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ। আগুন লাগার সঠিক কারণ জানা যাইনি।
Related Articles
ঈদের জমায়েত হোক ছোট করে, সাবধানে উৎসব পালনের আবেদন মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১০ মে:- রাজ্যে পুরোদস্তুর লকডাউন জারি না হলেও যতদূর সম্ভব কঠোরভাবে বিধি নিষেধ জারি করার পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যতদূর সম্ভব সংযতভাবে উৎসব ও আচার-আচরণ পালন করে সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।নবান্ন সভাঘরে কোভিড পরিস্থিতিতে নিয়ে আজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানেও তিনি কলকাতার পুলিশ […]
জেলা শিক্ষা ভবনে তালা ঝোলালো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।
হুগলি, ১১ এপ্রিল:- কর্মসূচি অনুযায়ী হুগলি জেলা শিক্ষা ভবনে (ডিআই অফিস) তালা ঝুলিয়ে দিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা থেকে শিক্ষাকর্মীরা। বুধবার বেলা ১২ নাগাদ হুগলি স্টেশনে থেকে মিছিল শুরু করেন জেলার কয়েকশো চাকরিহারা। মিছিল হুগলি মোড়ে এসে জিটি রোড অবরোধ করে। মিনিট দশেক অবরোধ চলার পরে ফের ডিআই অফিসের দিকে রওনা দেন চাকরিহারারা। দুপুরে সেখানে পৌঁছেই অফিসে […]
রাজ্যের “সবুজ মালা” প্রকল্পকে বাস্তবায়িত করার কাজ শুরু হতে চলেছে হুগলি জেলায়।
হুগলি,৪ জানুয়ারি:- চারিদিকে সবুজায়নের লক্ষে কেন্দ্রীয় সরকারের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীন কর্মনিশ্চয়তা প্রকল্পকে কাজে লাগিয়ে রাজ্যের “সবুজ মালা” প্রকল্পকে বাস্তবায়িত করার কাজ শুরু হতে চলেছে হুগলি জেলায় পঞ্চায়েত এলাকায়। এরফলে একদিকে যেমন এম.জি.এন.আর.এ.জি.এ প্রকল্পে ধারীরা কাজ পাবে তেমনই পরিবেশ রক্ষার্থে রাজ্যে গাছের সংখ্যাও বাড়বে। শুক্রবার বিকেলে হুগলি জেলায় এই সবুজ মালা প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো […]




