হুগলি , ১১ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগর কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় হটাৎ ইডির হানা। এদিন সকালে শাস্ত্রীনগর এলাকার অমিত সিং ও নিরজ সিং এর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির টিম হানা দেয়। মূলত কিছুদিন আগে এই বাড়িতেই সিবিআই হানা দিয়েছিল। মূলত কয়লা পাচার কাণ্ডে লালা ঘনিষ্ঠতার কথা জানতে পারা গেছিলো এই অমিত সিং ও নিরজ সিং এর সাথে। এরপর আবার সরাসরি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এদিন এই বাড়িতে হানা দিলো এডির দল। তবে বাড়িতে দুই ভাই নেই বলেই খবর পাওয়া যাচ্ছে। তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এডির প্রতিনিধি দল। সাথে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে এলাকায়। মূলত অমিত সিং ও নিরজ সিং এর পরিবারের কোলকাতা বড়বাজারে শাড়ির ব্যবসা। এর আগেও ইডি এই বাড়িতে হানা দিয়েছিল।
Related Articles
যুদ্ধকালীন তৎপরতায় এক ঘন্টার মধ্যেই ব্যাবস্থা , হাসপাতালেই মাধ্যমিক দিলো বিথী।
সুদীপ দাস, ৯ মার্চ:- ছোট বোন সৃষ্টির সাথেই মাধ্যমিক দিচ্ছে বড় বোন বিথী। চুঁচুড়ার কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের ছাত্রী এই বোনেদের মাধ্যমিকের সিট পরেছে হুগলী গার্লস হাই স্কুলে। মঙ্গলবার ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রেই জ্বর আসতে শুরু করে বিথী বড়ালের। সেই অবস্থাতেই দাঁতে দাঁত কামড়ে পরীক্ষা দেয়। কারন ছোট বোন সৃষ্টি। একই কক্ষে থাকা সৃষ্টি দিদির […]
ভিডিও কলেই ভাইফোঁটা দাদাকে, বোনেদের।
হুগলি, ১৫ নভেম্বর:- আমেরিকার ফ্লোরিডা ইউনিভার্সিটিতে অঙ্ক নিয়ে গবেষণা করছেন অরিত্রম ধর। তাই এবার ভাই ফোঁটায় উপস্থিত থাকতে পারেননি। তবে তাকে ফোঁটা দিয়েছে তার বোনেরা। রিখিয়া, অস্মিতারা তার দাদা অরিত্রমকে অনলাইনে ফোঁটা দিল। সারা বছর অন্য জায়গায় থাকলেও ভাইফোঁটার দিন পোলবার সুগন্ধার গ্রামের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানে ভাই বোনেরা একত্রিত হয়। ফোঁটার পর চলে খাওয়া দাওয়া।কিন্তু […]
নাগরিকত্ব প্রমাণ হবে দেশপ্রেম দিয়ে। হৃদয় দিয়ে। কাগজ দিয়ে নয়।মন্তব্য বাম নেতা মহঃ সেলিমের।
হাওড়া,২২ ডিসেম্বর:- “ওরা ( কেন্দ্রের সরকার ) বলছে নাগরিক কিনা কাগজ দেখাও, আর আমরা বলছি নাগরিকতা কাগজ থেকে আসে না। দেশপ্রেমটা কাগজ থেকে আসে না। মন থেকে আসে। হৃদয় থেকে আসে।” রবিবার সকালে সিএএ, এনআরসি, এনপিআর-র প্রত্যাহারের দাবিতে হাওড়ায় এক পদযাত্রায় যোগ দিয়ে এই মন্তব্য করেন সিপিএম নেতা মহঃ সেলিম। তিনি এদিন বলেন, “বিভেদকামী […]








