হুগলি , ৪ জানুয়ারি:- জুটমিলের মধ্যে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শ্রমিক ও মিল কর্তৃপক্ষের মধ্যে। সোমবার সকাল নটা নাগাত চাপদানির ডালহৌসি জুটমিলের গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়।সেই আগুনের শিখা দাউ দাউ করে জ্বলতে জ্বলতে গোডাউনের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাচটি ইঞ্জিন। চলে আসে ভদ্রেশ্বর ও চাপদানি ফাড়ির পুলিশ। উপস্থিত হয় মিলের প্রেসিডেন্ট এস এন চৌবে পার্সোনাল ম্যানেজার মুক্তেশ্বর সিং কমার্শিয়াল ম্যানেজার এম কে রাঠি। দমকল বিভাগের জেলা আধিকারিকেরা চলে আসে ডালহৌসি জুটমিলে ।বিকেল চারটের খবর তখনও আগুন সম্পূর্ণ আওত্ত্বে আসেনি।
Related Articles
চার ঘন্টার ভিডিও কনফারেন্সে পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনার তথ্য চাইল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
কলকাতা, ৩ এপ্রিল:- স্বাভাবিক ভাবেই প্রথম দফার নির্বাচনের আগে রীতিমতো ব্যাকফুটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ও রাজ্য প্রশাসন। ‘কমিশনের নির্দেশকে পালন করুন অন্যথায় মাথাদেরকেই ধরতে বাধ্য থাকবো আমরা,’- চার ঘন্টা বৈঠক শেষে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের মুখে এই কথাই শোনা গেল। ভিডিও কনফারেন্সে সারা দেশের অন্যান্য খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি রীতিমতো উদ্বিগ্নের সুরেই […]
ফের জগদ্দলে বোমাবাজি,আতঙ্কিত এলাকার বাসিন্দারা
ব্যারাকপুর,৭ ফেব্রুয়ারি:- জগদ্দল আছে জগদ্দলেই। গত লোকসভা নির্বাচনের পর থেকেই বোমা-গুলি কার্যত নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এলাকার বাসিন্দাদের কাছে। শনিবার রাতে ফের জগদ্দল থানার বাজার সংলগ্ন এলাকার এক বাসিন্দা কৃষ্ণা সাউয়ের বাড়ি লক্ষ করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। ওইদিন দুষ্কৃতীদের ছোঁড়া বোমার স্পিন্টার ছিটকে এসে স্থানীয় এক মহিলার পেটে এসে লাগে। যদিও কি কারনে এই বোমাবাজির […]
জাদু শিল্পকে বাঁচিয়ে রাখতে ‘ম্যাজিক মিট’ হাওড়ায়।
হাওড়া, ৬ ডিসেম্বর:- জাদু শিল্পকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এলো হাওড়া ম্যাজিক সার্কেল। রবিবার হাওড়ার রামরাজাতলার বাণী নিকেতন ইনস্টিটিউট হলে সংস্থার তরফ থেকে সারাদিন ব্যাপী এক ‘ম্যাজিক মিট’ এর আয়োজন করা হয়। শুধু বাংলার নয়, বাংলার বাইরের বিভিন্ন রাজ্য থেকেও জাদুকরেরা এই ‘ম্যাজিক মিট – ২০২১’ এ অংশ নেন। অনুষ্ঠানে জাদু নিয়ে আলোচনা, জাদু বিষয়ক বক্তৃতা, […]





