হুগলি , ৪ জানুয়ারি:- সরকারী স্বাস্থ্য কর্মীদের মর্যাদা দেওয়া, ন্যুনতম বেতন ২১০০০ টাকা দেওয়া সহ মোট ১৩ দফা দাবীর ভিত্তিতে আজ হুগলি জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ব্যাপক বিক্ষোভ দেখালো আশা কর্মীরা। এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে হুগলি জেলা চারটি মহকুমা থেকে হাজারখানেক আশা কর্মী চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে উপস্থিত হয়। সেখান থেকে মিছিল করে তাঁরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে বিক্ষোভে ফেটে পরেন। দপ্তরের সামনেই মাইক বাজিয়ে নিজেদের দাবীদাওয়া তুলে ধরেন আশা কর্মীরা। এদিন এবিষয়ে তাঁদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলাশাসককে স্মারকলিপি দেওয়ার কথা।
Related Articles
ট্যুরিজম সেন্টারের নামে আত্মসাৎ কোটি টাকা, পলাতক মালিক।
হুগলি, ১৬ অক্টোবর:- ট্যুরিজম সেন্টারের থেকে প্রতারিত হয়ে প্রায় দেড় থেকে দু কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেল মালিক।চন্দননগর শম্ভুর মোড়ে স্বস্তিক সেন্টারের মালিক আকাশ ব্যানার্জি ও বর্ণালী সরকার প্রচুর মানুষের থেকে টাকা নিয়ে লাদাখ, হিমাচল প্রদেশ ও অন্যান্য জায়গায় বেড়াতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে সবার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে।টুরিস্ট দের বাড়ি হুগলি, হাওড়া,কোলকাতা […]
কয়েক বছর পর কোচবিহারের প্রাণ তোর্সা নদীতে দেখা গেল বিলুপ্তপ্রায় শুশুক, ভিড় স্থানীয়দের।
কোচবিহার,৮ মে:- ফের কয়েকবছর পর শুশুকের দেখা মিলল তোর্সায়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের কালীঘাট অঞ্চলের তোর্সা ঘাট এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ তোর্সা ঘাটে ভিড় জমাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি,গতকাল বৃহস্পতিবার ও আজ সকালে তোর্সা নদীর বুকে মাঝে মধ্যেই ভেসে উঠছে শুশুক। আবার কিছুক্ষন বাদে এক সাথে বেশ কয়েকটা শুশুকের দেখাও যায়। […]
১০০ দিনের কাজে দুর্নীতি। টাকা আত্মসাতের অভিযোগ, কাঠগড়ায় প্রধান।
মালদা,২৭ ফেব্রুয়ারি:- ১০০ দিনের কাজে কলাবাগান চাষ প্রকল্পে টাকা আত্মসাতের অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুর থানার বরই গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। কলাবাগান চাষ এ মজুরের কাজ না করেই ফলস জব কার্ড দিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল বড়ই গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই গ্রাম পঞ্চায়েত এলাকার নন্দী বাটি গ্রামে আফতাব উদ্দিন ও নাসির উদ্দিন দুই ভাই অভিযোগ […]







