হুগলি ,৩ জানুয়ারি:- জুটমিলের মধ্যে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চন্দননগরে।গোন্দলপাড়া জুটমিলের শ্রমিক সঞ্জয় দাসের নাইট ডিউটি ছিল।কাজ করত পাটঘরে।কাজের জন্য ওপর থেকে পাট নামিয়ে হাপিয়ে যাওয়ার পর বসেছিল।পরে আবার পাট নামানোর আগে ওপর থেকে পাটের গাট তার গায়ে পড়ে যেতেই যন্ত্রনায় কাতরাতে থাকে।সংগে সংগে সহযোগিরা তাকে মিলের ডিসপেন্সারিতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ৩৫ বছরের সঞ্জয়ের।ভোর তিনটে নাগাত এই ঘটনা ঘটে।তারপর থেকেই শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়েছে।পরিবার ও শ্রমিকদের দাবি ১০ লাখ টাকা একজনের চাকরি ও কোয়ার্টার দিতে হবে।এই দাবি পুরন না হলে দেহ বাইরে নিয়ে যেতে দেবে না তারা।
Related Articles
বালি ব্রিজের কাছে গঙ্গার ঘাট থেকে কয়েক ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার হল।
হাওড়া,১২ ডিসেম্বর:- হাওড়ার বালি ব্রিজের কাছে গঙ্গার ঘাট থেকে একটি বিষধর বেশ কয়েক ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার হল। বৃহস্পতিবার বিকেলে ওই সাপটিকে দেখতে পান এলাকার মানুষ। খবর ছড়িয়ে পড়তেই গঙ্গার পাড়ে ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা বালি থানায় খবর দেন। জানানো হয় বনদপ্তরে। বনকর্মীরা পরে সেখানে এসে পৌঁছান। তবে এত বড় চন্দ্রবোড়া সাপ কিভাবে […]
কোথাও থিম কোথাও সাবেকিআনা, জমজমাট হাওড়ার পুজো।
হাওড়া, ৩০ সেপ্টেম্বর:- কোথাও থিমের ছোঁয়া আবার কোথাও সাবেকিআনা। এবারেও রীতিমতো চমক জাগাতে তৈরি হাওড়ার পুজো। এবার ৮৮তম বছরে পপদার্পণ করল মধ্য হাওড়ার দেশপ্রাণ শাসমল রোডের ব্যাঁটরা অন্নপূর্ণা বারোয়ারি ও হাওড়া অন্নপূর্ণা ব্যায়াম সমিতির দূর্গাপুজো। এদের পুজো সাবেকি। কোনও থিম থাকছে না। মন্ডপের আকর্ষণ নয়নাভিরাম দেবী প্রতিমা। আর কয়েক ফুটের বিশাল ঝাড়বাতি। সরকারি নিয়ম অনুযায়ী […]
পুজোর মুখে পুলিশের শীর্ষস্তরে বড়সর রদবদল।
কলকাতা, ২২ সেপ্টেম্বর:- পুজোর মুখে পুলিশের শীর্ষ স্তরে বড়সর রদবদল। বৃহস্পতিবার ৬ জন আই পি এস এর দায়িত্ব বদল হলো।এদিন স্বরাষ্ট্র দফতর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাঁকুড়া রেঞ্জের আইজিপি সুনীল কুমার চৌধুরীকে আইজি সিআইডি করা হয়েছে। মিরাজ খালিদকে বাঁকুড়া রেঞ্জের ডিআইজি করা হয়েছে। তিনি এতদিন সিআইডি অপারেশন ছিলেন। আরিস বিলাল এস এস […]








