সুদীপ দাস , ২ জানুয়ারি:- আবারও এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে পুকুর ভরাটের বিরুদ্ধে সরেজমিনে হাজির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়া থানার অন্তর্গত দেবানন্দপুরের চন্দনপুর এলাকায় একটি সুবিশাল জলাশয় ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক। তিনি নিজেই ডেকে নেন ব্যান্ডেল ফাঁড়ির আধিকারিককে। সেই জলাশয়ের সামান্য কিছু অংশে জল দেখা গেলেও বাকি অংশ মাটি দিয়ে ভরাট হয়ে গেছে। তড়িঘড়ি তিনি বিষয়টি খতিয়ে দেখে পুলিশকে আইনানুগ ব্যাবস্থা নিতে বলেন। এলাকাবাসীদের সাথে কথা বলে বিধায়ক বলেন যারা পুকুর ভরাট করছে তাঁরা বেশীরভাগই গুন্ডা-মস্তান। তাই স্থানীয়রা প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন। তাই আমি এলাকাবাসীদের কাছে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার থেকে যদি কোন অন্যায় হয় তাহলে যেন তাঁরা আমাকে ফোনে জানায় আমি ব্যাবস্থা নেব। পুকুর ভরাটের বিরুদ্ধে বিধায়কের একের পর এক পদক্ষেপে খুশি চুঁচুড়া বিধানসভা এলাকার বহু মানুষ থেকে দলীয় কর্মীরাও।
Related Articles
শতাব্দী রায়ের ফেসবুক পোস্ট ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি।
সোজাসাপটা ডেস্ক , ১৪ জানুয়ারি:- ২০২১ খুব ভালো কাটুক। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এলাকার সঙ্গে আমার নিয়মিত নিবিড় যোগাযোগ। কিন্তু ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না। আমি তাঁদের বলছি যে আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের […]
ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে।
কলকাতা,১০ ফেব্রুয়ারি:– প্রতারণা, হুমকি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে। আইনজীবীদের সঙ্গে নিয়ে সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ কালীঘাট থানায় পৌঁছন বিজেপি নেতা। এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। একদা মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত ওই তৃণমূল নেতার অভিযোগ, গত বছরের ফেব্রুয়ারিতে একটি অজানা নম্বর থেকে তাঁর […]
গ্রিন ক্রাকার্স ছাড়া অন্য আতশবাজি পোড়ানোর অনুমতি এবার নেই। জানাল হাওড়া সিটি পুলিশ।
হাওড়া, ২৮ অক্টোবর:- গ্রিন ক্রাকার্স ছাড়া অন্য কোনও আতশবাজি এবার পোড়ানো যাবে না। আসন্ন কালীপূজা, ছটপূজা ও জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া সিটি পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত এক সমন্বয় সভায় পুলিশের তরফ থেকে একথা জানান ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি জানান, শুধুমাত্র গ্রীন ক্রাকার্স ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কালীপুজোর ক্ষেত্রে রাত ৮টা থেকে […]




