হাওড়া , ৩০ ডিসেম্বর:- অর্মত্য সেনকে নিয়ে দিলীপ ঘোষ কথা বলেন। অথচ অর্মত্য সেনের একটাও বই দিলীপ ঘোষ পড়েছেন কিনা সেটা তাঁর সন্দেহ আছে। হাওড়ায় বললেন বিমান বসু। বুধবার সন্ধ্যায় হাওড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, “অর্মত্য সেনের একটাও বই দিলীপ ঘোষ পড়েছেন কিনা সেটা আমার সন্দেহ আছে। অর্মত্য সেন সম্পর্কে উনি জানেন কিনা, আচার্য ক্ষীতিমোহন সেন শাস্ত্রী কে অর্মত্য সেনের তা উনি জানেন কিনা আমি জানিনা। উনি বিজেপির সভাপতি। এইসব মানুষের বিষয়ে আনশান প্রশ্নের উত্তর দেওয়া আর উত্তর না দেওয়া একই ব্যাপার।” ভারতের ছাত্র ফেডারেশন ( এসএফআই ) এর সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এসএফআই হাওড়া জেলা কমিটির উদ্যোগে বুধবার বিকেলে এক মহামিছিলের আয়োজন করা হয়। কদমতলা বাসস্ট্যান্ড থেকে বঙ্কিম পার্ক পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে এদিন এক সমাপ্তি সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এসএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
Related Articles
ব্যবসায়ী খুনে পালিত পুত্র সহ গ্রেফতার ২, সুপারি কিলার লাগিয়ে বাবাকে খুন।
হাওড়া, ২৭ আগস্ট:- শিবপুরের ব্যবসায়ী খুনে পালিত পুত্র সহ গ্রেফতার ২। জানা গেল খুনের মোটিভ। নেপথ্যে সেই সম্পত্তি হস্তগত করার ছক। সুপারি কিলার লাগিয়েই বাবাকে খুন। শুক্রবার রাতে হাওড়ার শিবপুর এলাকার কাজীপাড়ায় এক ব্যবসায়ীকে চপার দিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় মূল অভিযুক্ত পালিত পুত্র সহ দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। সূত্র মারফত জানা গেছে, […]
কূলে বোমা ছোড়ার ঘটনায় গ্রেফতার চার।
উঃ২৪পরগনা, ১৮ সেপ্টেম্বর:- টিটাগর ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমাছোড়ার ঘটনায় টিটাগর থানার পুলিশ গ্রেপ্তার করল চার অভিযুক্ত কে। শনিবার রাতেই চারজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত চারজনের নাম মোহাম্মদ আরিয়ান, বাবলু, সাদিক, রেহান। ওরন পাড়ার বাসিন্দা মোঃ রেহান এর বাড়ি থেকে দশটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। স্কুলের বিল্ডিং এর উল্টোদিকে ছয় তালা যে বিল্ডিং আছে […]
কানাইপুরে ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে দলীয় কর্মীদের সাথে মিশে গেলেন প্রার্থী কাঞ্চন মল্লিক
হুগলি, ১৮ মার্চ:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরের কানাইপুরে এসে দলীয় কর্মীসমর্থকদের সাথে কাছের মানুষ হিসাবে মিশে গেলেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক।কাঞ্চন মল্লিক ভোটের প্রচারে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালালেও কানাইপুরে আসা হয়ে ওঠেনি প্রার্থীর।আর সেই কারণে ক্ষোভ জমেছিল তৃণমূলের কর্মীসমর্থকদের মধ্যে।কিন্তু এদিন কানাইপুর বাসাই এ কর্মী সম্মেলনে এসে একদম […]





