কলকাতা , ২৯ ডিসেম্বর:- স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে নথি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশনের তরফে জানানো হয়েছে অনলাইনেই নথিপত্র পরীক্ষার কাজ চলবে। প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com -এ লগইন করে যাবতীয় সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। ভেরিফিকেশনের জন্য ২০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এই প্রক্রিয়ায় ২ লক্ষ কুড়ি হাজারের বেশি প্রার্থীদের নথি পরীক্ষা করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। উল্লেখ্য গত বছর পুজোর আগে উচ্চ প্রাথমিকে মেধাতালিকা প্রকাশ হয়। হাইকোর্ট উচ্চ প্রাথমিকের সেই নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দিয়েছে।
Related Articles
জিটিএ নির্বাচনের জন্য শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি।
কলকাতা, ১৩ মে:- গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটিএ নির্বাচনের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য দার্জিলিঙের জেলাশাসক তথা জিটিএ’র মুখ্যসচিব এস পুন্নমবলমকে জিটিএ’র নির্বাচনী আধিকারিক হিসাবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি ডিভিশনের ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধনকে ওই ভোটের পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা না হলেও জুন মাসের তৃতীয় সপ্তাহে […]
গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৪৬ হাজার ৫০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
কলকাতা , ৬ সেপ্টেম্বর:- জাতীয় হারকে ছাপিয়ে রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার ৮৫ দশমিক ১৯ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩ হাজার ২০৭ জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত এক লক্ষ ৫৪ হাজার ৮ জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হলেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ৮৭ জন […]
ভ্যাকসিন নিয়েও এখনও আসেনি ম্যাসেজ , অভিযোগ এবার হাওড়ায়।
হাওড়া, ২৮ জুন:- ভ্যাকসিন নিয়েও এখনও আসেনি ম্যাসেজ। অভিযোগ এবার হাওড়ায়। ভ্যাকসিন নিয়েছেন অথচ এখনও আসেনি কোনও ম্যাসেজ। এরকমই ঘটনা ঘটেছে হাওড়া শহরে। প্রায় শতাধিক ভ্যাকসিন গ্রহীতার ক্ষেত্রে ঘটেছে এমনই ঘটনা। উদ্বেগ ও দুশ্চিন্তায় বারে বারে ভ্যাকসিন সেন্টারে এসে যোগাযোগ করলেও সুরাহা মেলেনি। হাওড়া ময়দান সংলগ্ন একটি ভ্যাকসিন কেন্দ্র থেকে টিকা নিয়ে এমনই ভোগান্তিতে পড়েছেন […]









