হুগলি , ২৮ ডিসেম্বর:- রিষড়া বন্ধন ব্যাংকের শাখার গ্রাহকদের ব্যাংক একাউন্টে ঢুকলো বেহিসেবি টাকা। সেই নিয়ে চাঞ্চল্য বন্ধন ব্যাংকের শাখায়। এদিন বন্ধন ব্যাংকের গ্রাহকরা অভিযোগ করেন তাদের একাউন্টে হটাৎ করে ২০০০০ থেকে ৩০০০০ টাকা করে ঢুকে যায় অনেকের একাউন্টে। আবার সেই টাকা হটাৎ কেটেও নেওয়া হয় গ্রাহকদের একাউন্ট থেকে। কিন্তু কোথা থেকে এই টাকা এলো বা আবার কেনই বা কেটে নেওয়া হলো তার কোনো সদুত্তর দিতে পারেনি ব্যাংক কতৃপক্ষ। এদিন ব্যাংকে এসে গ্রাহকরা এই বিষয়ে জানতে চাইলে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন গ্রাহকরা। কিন্তু এই ভুতুড়ে টাকা গ্রাহকদের একাউন্টে কোথা থেকে এলো তার সদুত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে গ্রাহকরা।
Related Articles
ক্যান্সার সচেতনতায় ওয়াকথন হাওড়ায়।
হাওড়া,২৩ ফেব্রুয়ারি:- ক্যান্সার সচেতনতায় পদযাত্রা হল হাওড়ায়। রবিবার ওই অনুষ্ঠানের আয়োজন করে ‘হাওড়া নভজ্যোতি’ নামের এক সংস্থা। সকাল সাতটায় রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা পতাকা সংকেতের মাধ্যমে এর শুভ সূচনা করেন। রেল মিউজিয়াম, ফোরশোর রোড হয়ে আভানি মলের কাছে বাল গঙ্গাধর পার্কে শেষ হয় এই ওয়াকথন পদযাত্রা। টাটা ক্যান্সার সেন্টারের চিকিৎসকদের দল উপস্থিত ছিলেন […]
রাজ্যের তিন আসনের উপনির্বাচন ৩০ শে সেপ্টেম্বর , বিবৃতি দিয়ে জানালো কমিশন।
কলকাতা, ৪ সেপ্টেম্বর:- নির্বাচন কমিশন রাজ্যের বকেয়া বিধানসভা ভোট এবং উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। কমিশনের তরফ সে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে। একই দিনে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট নেওয়া হবে। ৩ অক্টোবর ভোট গননা হবে। ওই দিনই ওডিশার পিপলি কেন্দ্রেও ভোট নেওয়া হবে বলে কমিশনের তরফে জানানো […]
জনসমক্ষে মুচলেকা পড়িয়ে, বিজেপি কর্মীকে দোকান খোলার অনুমতি তৃণমূলী দাদাদের!
সুদীপ দাস, ১২ জুন:- শুধু লেখানোই নয়, মাইক হাতে জনসমক্ষে সেই মুচলেকা পড়ার পরই নিজের দোকান খোলার অনুমতি মিললো বিজেপি কর্মীর। তালিবানী কায়দায় মুচলেকা পড়ানোর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। আত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর ধনিয়াখালি বিধানসভার। ধনিয়াখালি থানার বেলমুড়ি পঞ্চায়েতের রাধাবল্লভপুরের বাসিন্দা তথা বিজেপি কর্মী বাপ্পা করের একটি মোবাইলের দোকান রয়েছে […]







