হুগলি , ২৪ ডিসেম্বর:- ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তারকেশ্বর থানায় বিক্ষোভ বিজেপির। তারকেশ্বরের বালিগুড়ি গ্রামের বাড়ির পিছনে বাগানের গাছ থেকে রবীন পুরকায়েত(55) নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মাথায় ক্ষত চিহ্ন দেখে বিজেপির অভিযোগ, তৃনমূল কংগ্রেসের দুস্কৃতিরা মেরে ঝুলিয়ে দিয়েছে। খুনের অভিযোগ এনে তারকেশ্বর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আরামবাগ জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি গনেশ চক্রবর্তীর দাবি, মৃত বিজেপি কর্মীর বাড়িতে কোনো অশান্তি ছিল না। শরীরের ক্ষতচিহ্ন প্রমাণ করে দেয় তৃণমূল কংগ্রেসের দুস্কৃতিরা খুন করে ঝুলিয়ে দিয়েছে। তবে মৃতের পরিবারের তরফে রাজনৈতিক খুনের অভিযোগ উড়িয়ে দিয়েছে। জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব জানিয়েছে, সমস্ত মৃত্যুর ঘটনা নিয়ে বিজেপি রাজনৈতিক রঙ দেয়। তারকেশ্বর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
Related Articles
কলকাতার দুর্গাপূজাকে টেক্কা দিলো চন্দননগরের জগদ্ধাত্রী পূজা কমিটিগুলো।
সুদীপ দাস , ৪ আগস্ট:- কোলকাতার দূর্গাপুজোকে পিছনে ফেলে চন্দননগর জগদ্ধাত্রী পুজো কমিটি একধাপ এগিয়ে গেলো। সরকারীভাবে পুজো নিয়ে এখনও কোন নির্দেশিকা জারি না হলেও চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে প্রত্যেক পুজো কমিটিগুলির সদস্যদের করোনা টিকা দেওয়া শুরু হলো। বুধবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসুচি শুরু হয় চন্দননগর রবীন্দ্রভবনে। ১ম ধাপে বুধবারের পাশাপাশি আগামি শুক্র […]
হঠাৎ অবস্থান বদল অশোক মালহোত্রার, কিন্তু কেন ?
স্পোর্টস ডেস্ক , ২৩ জুলাই:- সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআইয়ের সঙ্গে বিরোধ ইস্যুতে আচমকাই ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা আইসিএ প্রধান অশোক মালহোত্রা। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আর্থিক অসহযোগিতার যে অভিযোগ তিনি তুলেছিলেন, তা থেকে সরে এসেছেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। বিসিসিআই ও ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা আইসিএ-এর মধ্যে কোনও স্বার্থের সংঘাত […]
পদ্ম শিবিরে পাল্টা আঘাত তৃণমূলের।
কলকাতা ,২১ ডিসেম্বর:- পদ্ম শিবিরে পাল্টা আঘাত হানল তৃণমূল। আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। সম্প্রতি বৈবাহিক ও পারিবারিকভাবে স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। রাজনৈতিক মহলের ধারণা, ব্যক্তিগত জায়গা থেকেই অনেকটা সেই কারণে সুজাতার […]







