হুগলি , ২৩ ডিসেম্বর:- আর মাত্র কয়েক মাস পর রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসক থেকে বিরোধী সব দলই ময়দানে নেমে গেছে। এই নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন কর্মসূচি তথা তৃণমূল সরকারের নতুন কর্মসূচি বলা যেতেই পারে বঙ্গধ্বনি। এই কর্মসূচি চলছে রাজ্যের দিকে দিকে। ঠিক একইভাবে আজ গোঘাটের ভাবাদিঘি, সেই বিতর্কিত রেল লাইনের জায়গা ভাবাদিঘি। সেই জায়গায় আজ বঙ্গধ্বনি কর্মসূচির হওয়ার কথা। তার আগে ভাবাদিঘিতে বাংলার গর্ব মমতা গেট করা হয়েছিল। যেখানে ছবি ছিল গোঘাট বিধায়ক মানস মজুমদারের। আজ এই কর্মসূচিতে গিয়ে দেখা দেখা যায় গোঘাট বিধায়কের ছবি ব্লেড দিয়ে ফালাফালা করে কাটা হয়েছে। এব্যাপারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সেই গোঘাটের বিতর্কিত ভাবাদিঘিতে।
Related Articles
দুয়ারের সরকার ক্যাম্পের জন্য এবার রিপোর্ট কার্ডের ব্যবস্থা সরকারের।
কলকাতা, ৯ এপ্রিল:- দুয়ারে সরকার শিবির থেকে মানুষকে দেওয়া পরিষেবার নিরিখে ব্লক ও পুরসভা গুলির রিপোর্ট কার্ড তৈরি করেছে রাজ্য সরকার। সেই রিপোর্ট কার্ড পর্যালোচনায় মাধ্যমে ১০০টি দক্ষ এবং সমান সংখ্যক অদক্ষ ব্লক চিহ্নিত করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। একই পদ্ধতিতে বিভিন্ন পুরসভারও কাজের মূল্যায়ন করা হয়েছে।এই প্রথম এই ধরনের রিপোর্ট কার্ড ব্যবস্থা […]
পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে গুলি , চাঞ্চল্য বাঁশবেড়িয়ায় !
সুদীপ দাস, ২৬ ডিসেম্বর:- বাঁশবেড়িয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামে গুলি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ওই এলাকায়। প্রাক্তন পুরপ্রধান অরিজিতা শীলের বক্তব্য গতকাল রাতে বাইকে করে জনাকয়েক দুঃস্কৃতি আমার বাড়ির সামনে এসে দু’রাউন্ড গুলি চালিয়ে যায়। আমার মনে হচ্ছে আমাকে এবং আমার স্বামীকে ভয় দেখাতেই তারা এসেছিলো। পাশাপাশি অরিজিতা শীল বলেন আমি ২০১০ সাল থেকে তৃণমূল […]
ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় শুট আউট টিটাগড়ে।
উঃ২৪পরগনা, ৮ নভেম্বর:- বুধবার ভর সন্ধ্যায় ফের শুটআউট। টিটাগড়ে বাড়ির সামনেই গুলিবিদ্ধ যুবক। কে বা কারা গুলি চালাল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের নাম মহম্মদ হাসান। বাড়ি উত্তর ২৪ পরগনার টিটাগড়ের উড়নপাড়াতে। মাদক পাচার মামলায় জেলবন্দি ছিল সে। কয়েক মাস আগেই জামিনে মুক্তি পায় জেল থেকে। তার পরই বুধবার ভরসন্ধেয় দুষ্কৃতীদের গুলিতে […]






