কলকাতা , ২২ ডিসেম্বর:- এবার তেলুগু ভাষাকে রাজ্য প্রশাসন সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিল। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি। নবান্নে তিনি এদিন বলেন মূলত খড়গপুর এলাকার তেলুগু ভাষীরা অনেকদিন ধরে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিল তাদের ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য । ওই এলাকার জন প্রতিনিধি প্রদীপ সরকার ও বারবার আবেদন করছিলেন। তাঁদের এই আবেদনে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিল। রাজ্য প্রশাসন এর আগে বাংলা ছাড়া সরকারি ভাষা হিসেবে নেপালি, উর্দু ,হিন্দি ,সাঁওতালি, পাঞ্জাবি ,ওড়িয়া ,রাজবংশী কামতাপুরি , কুরমুখ ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গের যে সমস্ত অধিবাসীদের ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই তালিকায় তেলুগু ভাষীদের ও যুক্ত করা হল।
Related Articles
করোনার মধ্যে দিনরাত এক করে আমাদের নিরাপত্তা দিচ্ছেন ! সেই সব পুলিশ কর্মীদের সামান্য উপহার দিলেন সংগীতশিল্পী।
হুগলি,২০, এপ্রিল:- করোনা ভাইরাসের বিপদের দিনে যে সমস্ত পুলিশ কর্মীরা রাস্তায় নেমে অক্লান্ত ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন ও নিরাপত্তা দিচ্ছেন তাদের জন্য কিছু মানবিক ভাবনা চিন্তা করল উত্তরপাড়ার সঙ্গীতশিল্পী শুভায়ন চক্রবর্তী। এদিন উত্তরপাড়া বালী খালের উপরে যে সমস্ত পুলিশকর্মীরা ডিউটি করছেন তাদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেন শুভায়ন। সঙ্গীত শিল্পী শুভায়ন চক্রবর্তী জানালেন […]
পুলিশের বাধায় আটকে গেল নবান্ন অভিযানের মিছিল। শেষে ডেপুটেশন দিতে গেলেন প্রতিনিধিরা।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- পশ্চিমবঙ্গের পৌরকর্মী আন্দোলনের যৌথ মঞ্চের আহ্বানে আজ শুক্রবার ২৩মে নবান্ন চলো অভিযানের ডাক দেওয়া হয়। দুপুরে হাওড়া স্টেশনের সামনে জমায়েতের পর মিছিল শুরু হয়। ১৩ দফা দাবি নিয়ে এই কর্মসূচি ডাকা হয়েছিল এদিন। এদিন মিছিল হাওড়া স্টেশনের কাছ থেকে শুরু হয়ে হাওড়া ময়দানের কাছে আসার আগেই বঙ্কিম সেতুর নিচে ব্যারিকেড করে আটকে […]
একটাও প্রশ্ন ফাঁস হয়নি, দাবি পর্ষদ সভাপতির।
হাওড়া, ২ মার্চ:-‘একটাও প্রশ্ন ফাঁস হয়নি। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হ্যাটা করার জন্য স্যাবোটেজ করে কারও কোনও লাভও হয়নি।’ দাবি পর্ষদ সভাপতির। অঙ্ক পরীক্ষা সকলের ভালো হয়েছে বলেও দাবি পর্ষদ সভাপতির।বৃহস্পতিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় হাওড়ায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন। পরীক্ষার্থীদের অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপার দেওয়া হয়নি এই অভিযোগ প্রসঙ্গে পর্ষদ সভাপতি […]





