কলকাতা , ২২ ডিসেম্বর:- গত নয় বছরে রাজ্যে বিদেশি বিনিয়োগ ৭৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন এই সময়ে রাজ্যে বাইশ হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ এসেছে। রাজ্যে আইন-শৃংখলা এবং নারী সুরক্ষা অন্যান্য রাজ্যের তুলনায়ও অনেক ভালো বলে তিনি দাবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি রাজ্য সফরে এসে তথ্য দিয়ে যে সব কথা বলে গিয়েছেন তা খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকারের দেওয়া রিপোর্ট অনুযায়ী দারিদ্র্য দূরীকরণ, একশো দিনের কাজ, গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্প, রাস্তা তৈরি, সংখ্যালঘু উন্নয়নে রাজ্য দেশের মধ্যে এক নম্বরে রয়েছে। দেশের জিডিপি যেখানে চার দশমিক ৮০ শতাংশ সেখানে রাজ্যের জিডিপি ৭ দশমিক ২৮ শতাংশ বলেও মুখ্যমন্ত্রী দাবি করেন।
Related Articles
কে বড়ো প্লেয়ার পিকে না কোচ পিকে এর উত্তর শেষ দিনেও অমিল।
অঞ্জন চট্টোপাধ্যায় , ২০ মার্চ:- আসল কথাটা পিকে এর সেরা ছাত্র সুভাষ ভৌমিক ই বলে গেলেন , প্রদীপদা বলতেন দুয়ে দুয়ে শুধু গুন করলে চার হয় না যোগ করলেও হয়। পরিস্থিতি বুঝে খেলবি। সব সময় উঠবি না দরকার পড়লে নামবি। সেই প্রদীপ ব্যানার্জীর শেষ যাত্রা দুয়ে দুয়ে চার কিন্তু হলো না। যে শেষ যাত্রায় আবেগ […]
করোনা ভাইরাস সতর্কতায় চলা লক ডাউন এর মধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে।
কলকাতা ,২৪ মার্চ:- নভেল করোনা ভাইরাস সতর্কতায় চলা লক ডাউন এর মধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। মুখ্য সচিব রাজীব সিনহা কিছুক্ষণের মধ্যেই নবান্ন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলাশাসক, পুলিশ সুপার ,পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। গতকাল বিকাল ৫ টা থেকে রাজ্যে যে আংশিক […]
আধুনিক প্রযুক্তির মাধ্যমে রেড রোড ও ভিআইপি রোডকে গড়ে তুলছে রাজ্য সরকার।
কলকাতা, ২ সেপ্টেম্বর:- রাজ্য সরকার কলকাতার দুই অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা রেড রোড ও ভিআইপি রোড কে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন করে গড়ে তুলছে। আধুনিক প্রযুক্তির কোল্ড মিক্স দিয়ে এই রাস্তা দুটি তৈরি করা হবে বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর জন্য জার্মানি থেকে বিশেষ যন্ত্র আনা হচ্ছে। এরাজ্যে এই প্রথম এমন পদ্ধতিতে রাস্তা তৈরি […]




