হুগলি , ২২ ডিসেম্বর:- হুগলি জেলায় ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ইতিমধ্যে তিন জনের মৃত্যু হয়েছে এবং আহত বহু। এদিন গোঘাট থেকে কামারপুকুর যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস। পথে মান্দারণ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটিতে যাত্রী বোঝাই থাকায় সকলেই দুর্ঘটনার কবলে পড়েন। সকলকে প্রথমে উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় তিন জনের। আহতদের অনেককে পাঠানো হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতের সংখ্যা প্রায় পঁচিশের উপর। এদিন এই মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Related Articles
সরকারি নির্দেশ মতো ভিড় করে মসজিদে নয়, বাড়িতেই ঈদের নামাজ পরলো মুসলিম সম্প্রদায়েরা।
সুদীপ দাস ,২৫ মে:- প্রত্যেকবছর আজকের দিনে এই ঈদগাহ সহ মাঠে তিলধারনের জায়গা থাকে না। কিন্তু এবছর গোটা এলাকা শুনসান। তালাবন্ধ ঈদগাহ। মাঝে-মাঝে কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে মাঠের পাশে অধীর আগ্রহে বসে থাকা কয়েকজন ভিক্ষুককে অর্থ সাহায্য করে দোয়া করছেন। পবিত্র ঈদের দিন শতাধিক বছরের পুরোনো চুঁচুড়ার নাজির জুগরু কবরস্থিত ঈদগাহে শেষ কবে এই […]
যারা দলের মধ্যে থেকে দিনে তৃণমূল , রাতে বিজেপি করবে তাদের ছাড়বেন না – কল্যাণ বন্দোপাধ্যায়।
হুগলি , ২৯ নভেম্বর:- বিধানসভা ভোটকে পাখির চোখ করে সরকারের জনমুখী প্রকল্পগুলিকে প্রচারে তুলে ধরলো তৃণমূল। রবিবার শ্রীরামপুরের গান্ধী ময়দানে তৃণমূলের কর্মিসভায় তারই ঝলক মিলেছে। এদিন সমাবেশের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় বলেন দুটো লাল সালু মমতা টাঙিয়ে দিয়েছে একটা হল দুয়ারে দুয়ারে সরকার। আরেকটা হল স্বাস্থ্য সাথী কার্ড। সেই লাল […]
তৃণমূল দলে একটাই পোস্ট , বাদবাকি সব ল্যাম্প পোস্ট – অর্জুন সিং।
ব্যারাকপুর , ২১ জানুয়ারি:- তৃণমূল দলে মমতা বন্দোপাধ্যায় একটাই পোস্ট। বাদবাকি সব ল্যাম্প পোস্ট। বৃহস্পতিবার সকালে নৈহাটি মন্ডল ৩ এর উদ্যোগে হালিশহর বাজারে “চায়ে পে চর্চা” অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমটাই মন্তব্য করলেন,ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, বাংলায় বাস করছি এটা আমাদের দুর্ভাগ্য। এখানে চাল চুরি, কয়লা চুরি, গরু […]



