কলকাতা ,২১ ডিসেম্বর:- বিধায়ক পদে শুভেন্দু অধিকারীর ইস্তফা গৃহীত হলো। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর নির্দেশ মেনে শুভেন্দু আজ দুপুরে তাঁর সামনে হাজির হয়ে জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কেউ তাঁর ওপর কোনোরকম চাপ সৃষ্টি করেন নি। শুভেন্দুর জবাবে সন্তুষ্ট হয়ে অধ্যক্ষ আজ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আজ অপরাহ্ন থেকে এই ইস্তফা কার্যকর হলো। উল্লেখ্য, ১৬ তারিখ অধ্যক্ষ বিধানসভা ছেড়ে চলে যাবার পর শুভেন্দু সেখানে গিয়ে সচিবের কার্যালয়ে যে ইস্তফাপত্র জমা দেন, তাতে কোনো তারিখ ছিল না। ১৭ তারিখ অধ্যক্ষ জানান, নিয়মবিধি মেনে শুভেন্দু ইস্তফা দেন নি। তাই বিষয়টি খতিয়ে না দেখে তিনি পদত্যাগপত্র গ্রহণ করছেন না। আজ অবশ্য সশরীরে হাজির হয়ে তাঁর সব প্রশ্নের জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী।
Related Articles
লঞ্চ ঘাট গুলি পরিদর্শনে পরিবহণ দফতরের আধিকারিকরা।
হুগলি , ১৯ জুন:- লকডাউনে নিত্য যাত্রী দের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর হুগলি চন্দননগর থেকে ফেয়ারলী শ্রীরামপুর থেকে ফেয়ারলী রিষরা থেকে ফেয়ারলী উত্তরপাড়া থেকে থেকে ফেয়ারলী প্রভৃতি স্থানে যাতায়াত করার জন্য লঞ্চ ফেরি সার্ভিস চালু করেছে সরকার। আজ পরিবহণ দফতরের আধিকারিকরা এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই সমস্ত লঞ্চ ঘাট গুলি পরিদর্শন করেন। এবং নিত্য […]
স্টেশন চত্বরে হারানো ব্যাগ ফেরালো পুলিশ।
হাওড়া , ১৭ জানুয়ারি:- হাওড়া স্টেশন চত্বর থেকে উদ্ধার হলো ক্যামেরা ও অন্যান্য সামগ্রী সহ একটি ব্যাগ। যার ব্যাগ তাঁর হাতে তা তুলে দিয়েছে হাওড়া সিটি পুলিশ। শনিবার রাতে উদ্ধার হয় ব্যাগটি। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাত প্রায় পৌনে এগারোটা নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স চত্ত্বর এলাকার যাত্রী নামার জায়গায় পড়েছিল ব্যাগটি। সেখানে কর্তব্যরত […]
ভ্যাকসিন নিলেন ফুটবলার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।
হাওড়া, ২১ এপ্রিল:- ফুটবলার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলা হাসপাতালে এসে ভ্যাকসিন নিলেন। বুধবার দুপুরে তিনি জেলা হাসপাতালে আসেন। কোভিড ভ্যাক্সিন নেন। তিনি বলেন, করোনার প্রতিষেধক নিতে সকলকে অনুরোধ জানাচ্ছি। প্রতিষেধক নিলে করোনাকে অনেকাংশেই প্রতিহত করা যায়। আর সকলে মাস্ক ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বিধি মেনে চলুন। Post Views: 304



