হাওড়া ,২০ ডিসেম্বর:- হাওড়ায় ডোমজুড়ের নারনা এলাকায় বিজেপি – তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের উপপ্রধানের বাড়ি ভাঙচুর। ভাঙচুর গাড়িও। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গ্রামে রাতভর চলে ব্যাপক তল্লাশি। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের দিনই বিজেপি এবং তৃণমূল এর মধ্যে এই রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে হাওড়ায়। অভিযোগ, শনিবার রাতে ডোমজুড়ের নারনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের বাড়িতে হামলা চালায় বিজেপি কর্মীরা। তার বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপর তৃণমূল সমর্থকরা পাল্টা বিজেপি কর্মীকে মারধর করে। পরে ডোমজুড় থানার সামনে বিক্ষোভ হয়। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও উত্তেজনা রয়েছে এলাকায়।
Related Articles
অবশেষে চারদিনের কর্মবিরতি জয় এনে দিল পৌরসভার অস্থায়ী কর্মীদের।
সুদীপ দাস , ২৪ জুন:- অবশেষে চারদিনের কর্মবিরতি জয় এনে দিল পৌরসভার অস্থায়ী কর্মীদের। প্রসঙ্গত বেশ কিছু ধরেই অস্থায়ী কর্মীদের আন্দোলন শুরু হয়েছে চুঁচুড়া পুরসভায়। আন্দোলনর সূত্রপাত হয় নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতিকে কেন্দ্র করে। তাদের দাবি ছিল অস্থায়ী কর্মীদেরই স্থায়ী পদে নিয়োগ করতে হবে। এই নিয়ে দফায় দফায় এর আগেই অস্থায়ী কর্মীরা পুরসভায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। […]
রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে।
কলকাতা , ৬ অক্টোবর:- রাজ্য সরকার চলতি খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে। চলতি ২০২০-২১ খরিফ মরশুমে এক হাজার ৮৬৮ টাকা কুইন্টাল হিসাবে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। গতবছর এই হার ছিল এক হাজার ৮৫৫ টাকা। আগামী দোসরা নভেম্বর থেকে এই […]
অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজোর আয়োজনের পাশাপাশি সিঙ্গুরেও চলছে তার প্রস্তুতি।
হুগলি , ৪ আগস্ট:- কাল অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজো । সেখানে চলছে যেমন প্রস্তুতি , ঠিক তেমনি সিঙ্গুরের বিভিন্ন অঞ্চলে চলছে ভূমি পুজোর জন্য হোম যজ্ঞের প্রস্তুতি । আজ থেকেই তৈরি হচ্ছে হোমকুন্ড । আগামীকাল অযোধ্যায় যখন শুরু হবে তখন সিঙ্গুরের আথালিয়া গ্রামে চলছে তার প্রস্তুতি । তিথি মেনে হবে রামের পুজো , হোমযজ্ঞ । […]



