কলকাতা , ১৯ ডিসেম্বর:- আগামী বিধানসভা নির্বাচন সুষ্ঠ এবং অবাধ করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের যে সব আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্বাচন কমিশন তাদের ওই পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। আজ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে লেখা চিঠিতে গত নির্বাচনে প্রশাসনের কারও বিরুদ্ধে গাফিলতির অভিযোগে নির্বাচনী আধিকারিক এর অফিস থেকে পদক্ষেপ করে থাকলে সেই ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। যে সব আধিকারিক নিজেদের জেলায় দীর্ঘদিন ধরে কাজ করছেন আগামী ১৬ জানুয়ারির মধ্যে তাদেরও অন্যত্র বদলি করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এইদিকে কমিশনের ফুল বেঞ্চ শীঘ্রই রাজ্যে আসতে পারে বলে সূত্রের খবর। উল্লেখ্য উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন এর নেতৃত্বে কমিশনের একটি দল চলতি সপ্তাহেই পুলিশ এবং প্রশাসনের সঙ্গে বৈঠক করে রাজ্যের প্রতিটি বুথকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছেন।
Related Articles
প্রতি বছর নিজেদের কাজের খতিয়ান তুলে রিপোর্ট কার্ড পেশ মানুষের দরবারে – ফিরহাদ।
কলকাতা, ২১ ডিসেম্বর:- সাম্প্রতিক সময়ে কলকাতা পুরসভায় তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ ছিলেন তিনি। গতবারের তুলনায় বেশি ভোট পেয়ে আবার জয় পেয়েছেন ৮২ নম্বর ওয়ার্ড থেকে। আর সেই ফল প্রকাশের পর এই শহরের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন আগামীদিনে কলকাতা শহরের নাগরিক পরিষেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে নিজের দায়বদ্ধতার কথা। তিনি জানিয়েছেন কলকাতা পুর নির্বাচনের […]
পয়েন্ট টেবিলের ৮ নম্বরে ধোনির চেন্নাই, ট্রোলিং-এ জেরবার দল
স্পোর্টস ডেস্ক , ৩০ সেপ্টেম্বর:- সময়টাই একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাইয়ের। টানা দুই ম্যাচ হেরে ধোনির দল এখন পয়েন্ট টেবিলে ৮ নম্বরে নেমে এসেছে। মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করলেও পরের দুই ম্যাচে রাজস্থান ও দিল্লির কাছে হেরে বসেছে দল। যারপর চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির পয়েন্ট টেবিলের ৮ নম্বরে নেমে যাওয়া নিয়ে শুরু ট্রোলিং। ৩ ম্যাচ […]
সকাল থেকেই হাওড়ার বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব।
হাওড়া, ১২ অক্টোবর:- তিথি অনুযায়ী আজ বিজয়া দশমী। এই উপলক্ষে হাওড়ার বিভিন্ন ঘাটেও সকাল থেকেই চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব। ঘাটে ঘাটে সেই ছবি চোখে পড়ছে। বেশিরভাগই বাড়ির প্রতিমা আজ নিরঞ্জন হচ্ছে বলে জানা গেছে। তবে তা সংখ্যায় কম। নিরঞ্জন উপলক্ষে ঘাটগুলিতে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং হাওড়া পুরসভার তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। Post […]








