হুগলি ,১৭ ডিসেম্বর:- রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে উনুন জ্বালিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলো তৃণমূল। এদিনের প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রশাসক মন্ডলীর সদস্য মাননীয় শ্রী সুবীর ঘোষ। বৃহস্পতিবার শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের গ্যাসের মূল্য প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি পালন করে বৈদ্যবাটি গ্যাস অফিসের সামনে। এদিন তৃণমূল দাবি তোলে যেভাবে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সেই দিকে কোনো নজর দিচ্ছেনা। তাই তাদের এই প্রতিবাদ কর্মসূচি।
Related Articles
বেসুরো হুগলীর বিজেপি নেতা সুবীর নাগ, তৃণমূলে যোগদানের ইঙ্গিত!
সুদীপ দাস, ২৯ জানুয়ারি:- এবার বেসুরো বিজেপির হুগলী সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগ। শনিবার চুঁচুড়ার পেয়ারাবাগানে সুবীর বাবু পাড়ার একটি ক্লাবের অনুষ্ঠানে সংবর্ধিত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের হাত ধরে। এদিনের অনুষ্ঠানে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। গুনীজন সংবর্ধনার পাশাপাশি এদিন ওই ক্লাবে জীম ও শববাহী গাড়ির উদ্বোধন করা হয়। […]
হাওড়ায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ১ ডিসেম্বর:- বেলুড়ের বি কে পাল টেম্পল রোডে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। এই মুহুর্তে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। জনবহুল এলাকায় এই ঘটনায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। Post Views: 346
অভিজ্ঞানের আবিষ্কার হ্যান্ড স্যানিটাইসিং যন্ত্রের উপর আস্থা দেখাল রাজ্যের সশস্ত্র পুলিশ।
সুদীপ দাস, ২ জানুয়ারি:- নতুন বছরের শুরুতে ওমিক্রনের বাড়বাড়ন্ত সহযোগে করোনার তৃতীয় ঢেউ নিয়ে রাজ্য প্রশাসন যখন সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে, তখন হুগলির কিশোর অভিজ্ঞানের আবিষ্কার বিশেষ ধরণের হ্যান্ড স্যানিটাইসিং যন্ত্রের উপর আস্থা দেখাল রাজ্যের সশস্ত্র পুলিশ। আসানসোলে অবস্থিত রাজ্য সশস্ত্র পুলিশের সপ্তম ব্যাটেলিয়নের পক্ষ থেকে বছরের প্রথম দিনেই কমান্ডান্ট পারিজাত বিশ্বাস অভিজ্ঞানকে সংবর্ধিত […]











