হাওড়া , ১৬ ডিসেম্বর:- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে হাওড়া – আমতা রোড অবরোধ করলেন এলাকাবাসীরা। বুধবার সকালে অফিস টাইমে এর জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। বালিটিকুরি বাজারের কাছে ওই অবরোধের কারণে প্রায় ঘন্টা দেড়েক গুরুত্বপূর্ণ ওই রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে। স্থানীয় ৪৯ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার বাসিন্দারা এদিনের অবরোধের নেতৃত্বে ছিলেন। এদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের যাতায়াতের প্রধান রাস্তার বেহাল অবস্থা। নিকাশির অবস্থাও বেহাল। নোংরা জল উপচে পড়ছে রাস্তায়। স্থানীয় বিধায়ক,পুরপিতা সহ পুরসভার অধিকারিকদের জানানো সত্ত্বেও কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। ফলে দীর্ঘদিন যাবৎ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন এলাকাবাসীরা। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। তাই বাধ্য হয়ে এদিন তারা পথ অবরোধ করেন। সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন অবরোধকারীরা।
Related Articles
পরিবেশ বান্ধব বাজি তৈরির শংসাপত্র পেলেন হুগলির বাজি ব্যবসায়ীরা।
হুগলি, ১৬ অক্টোবর:- পরিবেশ বান্ধব বাজি তৈরীর শংসাপত্র পেলেন বাজি ব্যবসায়ীরা।আজ বিকালে চুঁচুড়ায় জেলা শাসক দপ্তরের মিটিং হলে হুগলি জেলার বাজি ব্যবসায়ীদের হাতে শংসাপত্র তুলে দেন জেলা শাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলা শাসক (সাধারন) নকুল চন্দ্র মাহাত, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন লাল্টু হালদার। উৎসবের মরসুম শুরু হয়েছে। দুর্গা পুজো মিটলেই হবে কালী পুজো। দীপাবলির উৎসবে […]
শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভার পদত্যাগের দাবি বিজেপির।
কলকাতা, ২৮ নভেম্বর:- রাজ্য মন্ত্রিসভার হস্তক্ষেপে শিক্ষক নিয়োগে অযোগ্যদের চাকরির ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার পদত্যাগ দাবি করেছে। বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে দৃষ্টি আকর্ষন পর্বে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ১০ বিজেপি বিধায়ক একটি মুলতুবি প্রস্তাব এনে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টির উপর আলোচনা দাবি করেন। অধ্যক্ষ বিচারাধীন […]
রাস্তার কুকুর অপহরনের চেষ্টা,গাড়ি সমেত তিন জনকে গ্রেফতার করল পোলবা থানার পুলিশ।
হুগলি, ১ অক্টোবর:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির পোলবা থানার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল পোলবা ৩৯ নং রোডের পাশে জলট্যাংকের কাছে তিন ব্যাক্তি পথ কুকুরদের বিস্কুট খেতে দিচ্ছিল গতকাল। স্থানীয়রা দেখেন এরপর তাদের সঙ্গে থাকা মাহিন্দ্রা ম্যাক্স গাড়িতে কুকুর গুলোকে ধরে তুলতে থাকেন। কেন কুকুর ধরে গাড়িতে তোলা হচ্ছে স্থানীয়দের প্রশ্নে উত্তর দিতে […]






