হাওড়া ,১৬ ডিসেম্বর:- বিপজ্জনকভাবে লাইন পেরতে গিয়ে হাওড়াগামী ডাউন লোকাল ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক যুবক। আজ সকালে বালি স্টেশনে ঘটনাটি ঘটে। মৃতের পরিচয় জানা যায়নি। বছর আনুমানিক ৩৫। এদিন সকাল ১০টা নাগাদ বালি স্টেশনের ১ ও ২ নম্বর প্লাটফর্মের মাঝখানে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে আসে রেল পুলিশ। জিআরপি ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে।
Related Articles
নির্বাচনী সহায়তা কেন্দ্রের উদ্বোধন হুগলিতে।
হুগলি, ১৫ এপ্রিল:- সোমবার সন্ধ্যায় চন্দননগর স্ট্র্যান্ডে যৌথভাবে নির্বাচনী সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য ও পুলিশ কমিশনার অমিত জাভালগি। এখান থেকে সাধারণ মানুষ নির্বাচনী সংক্রান্ত যাবতীয় তথ্য জানার পাশাপাশি নিজের ভোটার তালিকা সংক্রান্ত তথ্যও জানতে পারবেন। হাতেকলমে ইভিএমে কিভাবে ভোট দান সংক্রান্ত প্রশিক্ষণ মিলবে। জেলাশাসক জানান, দেশের অষ্টাদশ সাধারণ নির্বাচনে বিভিন্ন মোবাইল […]
নিজের হাতে দেওয়াল লিখে বিধানসভা ভোটের প্রচার শুরু করলো আব্দুল মান্নান।
হুগলি, ১২ মার্চ:- নিজের হাতে দেওয়াল লিখে বিধানসভা ভোটের প্রচার শুরু করলো হুগলী জেলার চাঁপদানির বিধানসভার বাম-কংগ্রেস জোট প্রার্থী আব্দুল মান্নান। এর আগে চাঁপদানি বিধানসভার বিধায়ক ছিলেন আব্দুল মান্নান। এবারো চাঁপদানি বিধানসভার প্রার্থী হয়েছেন তিনি। Post Views: 459
আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে সর্বকনিষ্ঠ নিতিন মেনন।
স্পোর্টস ডেস্ক , ২৯ জুন:- ভারত থেকে এর আগে পর্যন্ত আইসিসির এলিট প্যানেল আম্পায়ারের তালিকায় ছিলেন দু’জন। শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন ও সুন্দরম রবি। নিতিন মেনন হলেন ভারত থেকে এই প্যানেলে আসা তৃতীয় আম্পায়ার। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের তালিকায় অন্তর্ভুক্ত হলেন নিতিন মেনন। ৩৬ বছর বয়সি মেনন ২০২০-’২১ মরসুমের জন্য এলিট প্যানেলের ১২ জনের তালিকায় সর্বকনিষ্ঠ।এর আগে এমিরেটস […]







