হুগলি , ১৫ ডিসেম্বর:- সামাজিক সংগঠনকে রাজনীতি করনের প্রতিবাদ, নন এসসি, এসটিদের সার্টিফিকেট প্রদানের প্রতিবাদ সহ মোট ১০ দফা দাবীতে আজ হুগলীর জেলাশাসক কে স্মারকলিপি প্রদান করলো আদিবাসী সংগঠন “ভারত জাকাত মাঝি পারগানা মহল”এর পান্ডুয়া শাখা। এদিন তাঁরা চুঁচুড়া পিপুলপাতির কাছে শিক্ষাভবন সংলগ্ন ময়দানে জমায়েত হয়। সেখান থেকে কয়েকশো আদিবাসী ধামসা-মাদল সহকারে মিছিল করে জেলাশাসককের দপ্তরের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে অতিরিক্ত জেলাশাসক(সাধারন)-কে স্মারকলিপি প্রদান করেন। অবিলম্বে তাঁদের দাবী-দাওয়া না মিটলে তাঁরা বড়সড় আন্দোলনের হুমকি দেয়।
Related Articles
নবগ্রামে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে।
হুগলি , ৪ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম এলাকায় একটি পুকুর ভরাট ও গাছ কাটার অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে চলে এলো। উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি বিজেপি যোগের অভিযোগ করলেন নবগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি অপূর্ব মজুমদার। নবগ্রাম ২ নম্বর স্কুল মাঠ এলাকায় একটি জমিতে পুকুর ভরাট […]
কানাইপুরে কোয়ারেন্টাইন সেন্টার করার প্রতিবাদে বিক্ষোভ।
হুগলি, ৩ জুন:- কোন্নগরের কানাইপুর হাইস্কুলে ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে।কিন্তু সেখানে থাকা মানুষরা মাঝে মধ্যে বাইরে বেরিয়ে ঘুরছে,এই ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ দেখায় এলাকার মানুষ।পুলিশ গিয়ে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে।এলাকার মানুষদের দাবি এই স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা চলবে না।এটি অন্যত্র সরানোর দাবিও জানান পঞ্চায়েত প্রধানের কাছে।অপরদিকে পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন […]
দ্বিতীয় দফার থেকে ভোট কম পড়েছে তৃতীয় দফায়।
কলকাতা , ৭ এপ্রিল:-রাজ্যে দ্বিতীয় দফার চেয়ে তৃতীয় দফায় কম ভোট পড়েছে। মঙ্গলবার তৃতীয় দফায় গড়ে ভোট পড়েছে ৮৪ দশমিক ৬১ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। ওই জেলায় ভোট পড়েছে ৮৫ দশমিক ৫১ শতাংশ। আর কেন্দ্রওয়াড়ি হিসেব বলছে, সবচেয়ে কম ভোট পড়েছে হুগলির খানাকুলে। ওই কেন্দ্রে ভোট পড়েছে ৭৮ দশমিক ২৫ শতাংশ […]






