হাওড়া , ১১ ডিসেম্বর:- বিজেপির সর্বভারতীয় সভাপতি জে, পি নাড্ডার কনভয়ের উপর হামলার প্রতিবাদে হাওড়ায় সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে গতকাল জেলাশাসকের অফিসের সামনে যে বিক্ষোভ হয় সেখানে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির ঘটনায় বিজেপি মহিলা মোর্চার তিন কর্মী আহত হন। এদের ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। শুক্রবার হাওড়া জেলা হাসপাতালে আহতদের দেখতে আসেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “মার কা বদলা তো মারই হবে। আজ যদি কেউ এসে আমাদের মহিলা পার্টি কর্মীদের, পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ করে, তাহলে তো তার বদলা মারই হবে। আমাদের পার্টির কার্যকর্তারা খুন হয়েছেন। মহিলাদের উপর অত্যাচার হয়েছে। তার বদলা তো আমরা নেবই। আমরা বলে দিয়েছি। হাতে আর চার পাঁচ মাস বাকি আছে।”
Related Articles
সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে বাধ্য হয়েই সরকারি দপ্তরের সামনে ধর্নায় এক ব্যক্তি।
আরামবাগ, ২৫ জুন: সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে একপ্রকার বাধ্য হয়েই সরকারি দপ্তরের সামনে ধর্নায় বসলেন বিশেষ চাহিদা সম্পর্ন এক ব্যক্তি। তৃনমুল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বিডিও দ্বারস্থ হন। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগ মহকুমা গোঘাট এক নম্বর বিডিও অফিসে।প্রতিবন্ধী ওই ব্যাক্তির নাম সেখ শাহজাহান খান। বাড়ি গোঘাট এক নম্বর ব্লকের ছিলামপুর এলাকায়। […]
ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় রেললাইনে টহলদারি শুরু করল সিআরপিএফ।
ঝাড়গ্রাম,১৭ জুলাই:- ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় রেললাইনে টহলদারি শুরু করল সিআরপিএফ। এদিন সকালে দক্ষিণ-পূর্ব রেলের ঝাড়গ্রাম-ঘাটশিলা ও ঝাড়গ্রাম-খড়গপুর লাইনে টহল দেন সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। এদিন বিকেলে সিআরপিএফের ২৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা জামনী ব্লকের টাডিয়া, দরখুলি, কাশিয়ায় রুটমার্চ করেন। সম্প্রতি, জেলার ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকাগুলিতে সিআরপিএফ ও পুলিসের টহলদারি বেড়েছে। গােয়েন্দা সূত্রে খবর, ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় […]
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে , কলকাতার ভোটের দায়িত্ব রাজ্যের সশস্ত্র পুলিশের হাতে রাখতে চায় কমিশন।
কলকাতা, ৪ ডিসেম্বর:- রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্নই নিয়ন্ত্রণে। রাজ্যকে অশান্ত করার জন্য প্রধান বিরোধী দলের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে অখন্ড শান্তি স্থাপিত হয়েছে পাহাড় থেকে সমতলে। তাই কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনে নিরাপত্তা রক্ষার দায়িত্ব রাজ্যের নিজস্ব সশস্ত্র পুলিশের হাতেই রাখতে চায় রাজ্য নির্বাচন কমিশন। তাদের মতে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অবাধ পুর […]




