হুগলি ,১১ ডিসেম্বর:- ডায়মন্ড হারবারে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ মিছিল চলছে। শুক্রবার দুপুরে চুঁচুড়ায় হুগলি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী, যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ সহ অন্যান্যরা। মিছিল পিপুলপাতি থেকে হাসপাতাল রোড হয়ে ঘড়ির মোড়ে এসে সমাপ্ত হয়। ঘড়ির মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয়। সেখানে জেপি নাডার উপর হামলার প্রতিবাদে এক সংক্ষিপ্ত পথসভা আয়োজিত হয়।
Related Articles
বিজেপির ডাকা বন্ধে কোন প্রভাবই পড়লো না সিঙ্গুরে।
হুগলি, ২৮ আগস্ট:-বিজেপির ডাকা বনধে কোনো প্রভাব পড়ল না সিঙ্গুরে। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দোকান, বাজার সমস্ত খোলা রয়েছে। বনধের সমর্থনে বিজেপি রাস্তায় মিছিল করে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না দলীয় কর্মীদের নিয়ে দোকান, বাজারে মানুষজনকে বনধের বিরোধিতায় আহবান জানায়। এরই মাঝে সিঙ্গুর বাজারে বিজেপি-তৃণমূল হতেই তৃনমূলের কর্মীরা বিজেপির এক কর্মীকে বেধড়ক মারধোর […]
লিলুয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের।
হাওড়া, ২৩ ডিসেম্বর:- লিলুয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের। অভিযোগ, স্বামী ও শ্বশুর মিলে খুন করে দেহ সিলিংফ্যানে ঝুলিয়ে দেয়। মৃতার স্বামীর দাবি, মদ খাওয়া নিয়ে অশান্তি হলেও স্ত্রীকে মারধোর করেননি তিনি। সকালে ঘুম ভেঙে দেখেন তাঁর স্ত্রী সিলিংফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার […]
আগামীকাল নজর স্ট্রংরুমে বন্দি থাকা ইভিএমের দিকে।
হুগলি, ৩ জুন:- রাত পোহালেই ভোট গননা অষ্টাদশ লোকসভা নির্বাচনের। সাত দফার ভোট শেষে এবার নজর স্ট্রং রুমে বন্দী ইভিএম এর দিকে। কার ভাগ্যে আছে কারই না পরাজয় তা নিশ্চিত হবে ইভিএম খোলার পর।আর রাজনৈতিক দল গুলো অতিউৎসাহ যাতে সমস্যা তৈরী না করে তার জন্য স্ট্রং রুম ভোট গণনা কেন্দ্র গুলিতে বাড়তি নিরাপত্তা। সিসি ক্যামেরার […]






