হুগলি , ১১ ডিসেম্বর:- বিধানসভা ভোট কে পাখির চোখ করে বঙ্গধ্বনি কর্মসূচির মাধমে ১০ বছরের মমতার সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরল শাসক দল। শুক্রবার শ্রীরামপুর বটতলায় দলীয় কার্যালয়ে স্বাস্থ্য শিক্ষা ও অন্যান্য জন কল্যাণে তৃণমূল সরকারের কাজের ফিরিস্তি তুলে ধরেন বিধায়ক সুদীপ্ত রায়। তিনি বলেন আমাদের সরকার দশ বছরে কী কী কাজ করেছে ও আগামী দিনে কী কাজ করবে সেগুলি আমরা রাজ্যবাসীর সামনে তুলে ধরতে চাই। বিজেপির মিথ্যা প্রচারের জবাব দিতে চাই।
Related Articles
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে হাওড়ায় বিডিও অফিস ঘেরাও বামেদের।
হাওড়া, ২২ ডিসেম্বর:- প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এনে হাওড়ার সাঁকরাইলে বিডিও অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি নিলো বামেরা। বৃহস্পতিবার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আন্দোলনে সামিল হয় বাম নেতৃত্ব। বিডিও অফিসের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করা হয়। বাধা দিলে পুলিশের সাথে বচসা বাধে। সিপিআইএমের হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ জানান, রাজ্যের শাসক দল প্রধানমন্ত্রী আবাস […]
ট্রেনে ওঠা হকারদের জরিমানা করায় প্রহৃত আর,পি,এফ কর্মী , পাশাপাশি বৈচিগ্রামে রেল অবরোধ।
সুদীপ দাস, ১৭ আগস্ট:- ট্রেনে ওঠা হকারদের জরিমানা করায়, প্রহৃত দুই আরপিএফ কর্মী। পাশাপাশি ট্রেন অবরোধ। উত্তপ্ত পান্ডুয়া ব্লকের বৈঁচিগ্রাম রেল স্টেশন। মঙ্গলবার বিকেলে প্রায় ঘম্টাখানেক অবরোধ চলে বৈঁচিগ্রাম স্টেশনে। ঘটনার সূত্রপাত এদিন দুপুরে ব্যান্ডেল স্টেশনে। দুপুরে আপ হাওড়া-বর্ধমান লোকাল ব্যান্ডেলে ঢুকতেই সেই ট্রেনে ওঠে আরপিএফের বিশেষ হকার প্রতিরোধ বাহিনী। কোভিড আবহে বেআইনিভাবে ট্রেনে হকার […]
আজ মধ্যরাত থেকে সমস্ত দেশ জুরে ২১ দিনের লকডাউন ঘোষণা প্রধানমন্ত্রীর।
সোজাসাপটা ডেস্ক ,২৪ মার্চ:- দেশে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মঙ্গলবার রাত ১২টা থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন তিনি। করোনা নিয়ে সংবাদমাধ্যমে দেখছেন – শুনছেন। দেখছেন, দুনিয়ার সব থেকে শক্তিশালী দেশকেও অসহায় করে দিয়েছে এই ভাইরাস। এই দেশগুলি চেষ্টা করেও কিছু […]







